খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

প্রথম ম্যাচে কুমিল্লা স্টার্সকে ৯ উইকেটে হারিয়ে চাঁদপুর সুলতানসের বিশাল জয়

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদিআরব থেকে
প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
প্রথম ম্যাচে কুমিল্লা স্টার্সকে ৯ উইকেটে হারিয়ে চাঁদপুর সুলতানসের বিশাল জয়

২৫ সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে কুমিল্লা স্টার্সকে ৯ উইকেটে হারিয়ে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিম জয়লাভ করেন। সৌদি আরবের স্থানীয় সময় রাত দুইটায় খেলা অনুষ্ঠিত হয় বাংলাদেশ সময় ভোর ৫ টা।

শুরুতে টস জিতে বেটিং করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা স্টার্স । দুরন্ত ব্যাটিংয়ে কুমিল্লা স্টার্স উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন ১৪ ওভারে সাত উইকেট হারিয়ে ২২৫ রান করতে সক্ষম হয় কুমিল্লা স্টারস।

২২৬ রানের টার্গেট নিয়ে চাঁদপুর সুলতানস ব্যাটিং করতে নেমে প্রথম এক ওভারে ৩ রান করে , মাঠের দর্শকরা কিছুটা হতাশ হলেও দ্বিতীয় ওভার থেকেই চাঁদপুর সুলতানসের তৈমুর মির্জা ৪৪ বলে প্রতি বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত রান তুলে নেন ১৬৮ । চাঁদপুর সুলতানস এক উইকেটের বিনিময়ে দশবল হাতে থাকতেই খুব সহজে ২২৬ রানে টার্গেট পূরণ করে ৯ উইকেটে কুমিল্লা স্টার্স এর বিপক্ষে জয় লাভ করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় চাঁদপুর সুলতানসের ক্রিকেটার তৈমুর মির্জা।

খেলা শেষে সবাইকে অভিনন্দন জানান চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের সভাপতি শরিফ হোসেন খান, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ , উপদেষ্টা তাজুল ইসলাম গাজী, মোস্তফা মুন্সী, ফখরুল ইসলাম বিলাস,সহ-সভাপতি মাসুদ রানা, মোঃ সেলিম , সোহেল আলম হাজী, খোরশেদ গাজী সহ চাঁদপুর সুলতানসের খেলোয়াড়, সমর্থকরা এ সময় উপস্থিত ছিলেন।

চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের মিডিয়া উপদেষ্টা ফারুক আহমেদ চান,চিফ অব মিডিয়ার দায়িত্ব পালন করছেন রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়। খেলার মাঠে উপস্থিত চাঁদপুর প্রবাসী সহ বিভিন্ন জেলার খেলা দেখতে আসা হাজার হাজার দর্শকরা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন। খেলার মাঠে দর্শকের উপচে পড়া ভিড় দেখা যায়।

২৭ সেপ্টেম্বর চাঁদপুর সুলতানস বনাম বরিশাল বাদশা, ৩০ সেপ্টেম্বর চাঁদপুর সুলতানস বনাম নারায়ণগঞ্জ লায়ন্স এর মধ্যে খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের মিডিয়া সাপোর্টে রয়েছেন: মোহনা টেলিভিশন, এনটিভি, আরটিভি,বিজয় টিভি , দৈনিক চাঁদপুর কন্ঠ, চাঁদপুর ট্রিবিউন, প্রবাস মেলা।

২৫ সেপ্টেম্বর চাঁদপুর সুলতানস ও কুমিল্লা স্টার্স এর খেলা শুরুর আগে ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার্স ময়মনসিং লায়ন্স এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
এতে ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার্স ১৩৯ রানের বিশাল ব্যবধানে ময়মনসিং কে হারিয়ে জয়লাভ করে।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন