আজ বিশ্ব বাঁশ দিবস
আজ ১৮ সেপ্টেম্বর, বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব বাঁশ দিবস। প্রতিবছর এই দিনটি বাঁশের ব্যবহার, প্রয়োজনীয়তা এবং শিল্পের উন্নয়নের বিষয়ে সচেতনতা বাড়াতে উদযাপিত হয়।
এই বছর দিবসটির ১৯তম আয়োজন। প্রতিপাদ্য— “নেক্সট জেনারেশন ব্যাম্বো: সলিউশন, ইনোভেশন অ্যান্ড ডিজাইন”।
বাংলাদেশসহ অনেক দেশে বাঁশকে নিয়ে এখনও নেতিবাচক ধারণা থাকলেও বাস্তবে এটি বহুমুখী সম্পদ। আসবাবপত্র, গৃহস্থালি সামগ্রী, খাদ্যদ্রব্যসহ নানান পণ্যে বাঁশ ও বাঁশজাত সামগ্রী ব্যবহৃত হয়। পাশাপাশি এই শিল্প থেকে কোটি টাকার আয়ের সুযোগ তৈরি হয়েছে।
বাঁশ শিল্পকে বিশ্বব্যাপী এগিয়ে নিতে ২০০৫ সালে গঠিত হয় বিশ্ব বাঁশ সংস্থা। আর ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর ব্যাংককে অষ্টম বিশ্ব বাঁশ কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে এ দিনকে বিশ্ব বাঁশ দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়। কংগ্রেসে প্রায় ১০০টি দেশের প্রতিনিধি এতে সমর্থন জানান।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) ‘গ্লোবাল ব্যাম্বু রিসোর্সেস’ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি বাঁশ প্রজাতি রয়েছে চীনে (৫০০ প্রজাতি)। দ্বিতীয় অবস্থানে ব্রাজিল (২৩২ প্রজাতি) এবং ৩৩ প্রজাতির বাঁশ নিয়ে বাংলাদেশ রয়েছে অষ্টম স্থানে।






আপনার মতামত লিখুন