কক্সবাজারে অসামাজিক কর্মকাণ্ডের দায়ে আটক ১৩
কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের কটেজ জোনে ট্যুরিস্ট পুলিশের বিশেষ অভিযানে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৩ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কয়েকটি কটেজ ও হোটেলে এই অভিযান পরিচালনা করা হয়।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, সম্প্রতি কটেজ জোনে পর্যটকদের ওপর ছিনতাই, হয়রানি ও হত্যাকাণ্ডসহ বি@@@@@@ভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, কক্সবাজারকে নিরাপদ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অপরাধমুক্ত না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।






আপনার মতামত লিখুন