বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ এনসিপি নেতা সারজিস আলম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
বুধবার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রক্তাক্ত করার সাহস এই প্রশাসন কোথা থেকে পায়, সেই জবাব তাদের দিতে হবে।
তিনি আরও বলেন, ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি সমর্থন ও সব ধরনের কোটার বিরুদ্ধে অবস্থান আমাদের সবসময় অব্যাহত থাকবে। বুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে সারজিস আলম হামলাকারীদের তীব্র ধিক্কার জানান।






আপনার মতামত লিখুন