উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। এর প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বজায় রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে প্রকাশিত সর্বশেষ আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
অন্যদিকে, নদীবন্দরের জন্য জারি করা বিশেষ বার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।






আপনার মতামত লিখুন