রাশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প
স্মরণকালের ভয়াবহ ৮.৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও কেঁপে উঠল রাশিয়া। কুরিল দ্বীপপুঞ্জে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে শনিবার সকালে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, ৩০ জুলাই রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তত ১৪টি দেশে সুনামি সতর্কতা জারি করায়। সেদিন ভোরে দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উঁচু জলোচ্ছ্বাস দেখা দেয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ১৯০০ সালের পর থেকে রেকর্ডকৃত ভূমিকম্পগুলোর মধ্যে ওই ৮.৭ মাত্রার কম্পনটি বিধ্বংসী শক্তির দিক থেকে বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত।






আপনার মতামত লিখুন