খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

দেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২০২৫” পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষ্যে ০৫ আগস্ট ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ অস্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন এনইউপি, এনডিসি, পিএসসি, পিএইচডি উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের সম্মুখযোদ্ধা আহত শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন, ডকুমেন্টারি ও বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাব কর্তৃক চিত্র প্রদর্শনী, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের সম্মুখসারির যোদ্ধা আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় এবং ফটোগ্রাফি ক্লাব কর্তৃক আয়োজিত ফটো ও আর্ট কনচেস্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত শিক্ষার্থীসহ সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।  এক্ষেত্রে তিনি উদাহরণস্বরুপ রাশিয়া, চীন, ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশের যুদ্ধ ও গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের  ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও সবশেষে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশে বিদেশে মেরিটাইম সংশ্লিষ্ট একজন দক্ষ পেশাজীবি হিসেবে নিজেকে তৈরী করা এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে ইংরেজী, চায়নিজ, জাপানিজসহ বিভিন্ন ভাষা শেখা, ড্রাইভিং, সাঁতার প্রভৃতি কার্যক্রম শেখার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির এই যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), স্মার্ট টেকনোলজি, ওয়েবপেজ ডিজাইন, চ্যাট জিপিটি, গ্রাফিক্‌স ডিজাইন, রোবটিক্‌স, ড্রোন, মেরিটাইম সেক্টরে এসকল প্রযুক্তির ব্যবহার প্রভৃতি বিষয়ে নিজেকে দক্ষ করে গড়ে ওঠার প্রতি উদাত্ত আহবান জানান। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা, গবেষণা ও প্রকাশনার গুনগত মানোন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ এবং একাডেমিক অ্যাক্রেডিটেশনের জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান। পরিশেষে গ্রুপ ফটোগ্রাফির মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি সংঘটিত হয়।

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার।

এছাড়া, প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডোরিন পাওয়ার, ইন্ট্রাকো, এনভয় টেক্সটাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’