জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি
এনসিপি
জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপির দৃষ্টিভঙ্গি ও অবস্থান জানাতেই এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।






আপনার মতামত লিখুন