খুঁজুন
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

রাজবাড়ীর যুবকদের উদ্যোগ

ইলিশ-ডাল-ভাত-পানীয় মিলল দুই টাকায়

জেলা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ
ইলিশ-ডাল-ভাত-পানীয় মিলল দুই টাকায়

দুই টাকার হোটেলে ইলিশ-ভাত দিয়ে তৃপ্তি করে খাবার খেতে পারছেন ছিন্নমূল, অসহায়, শ্রমজীবী মানুষ। এমন একটি ব্যতিক্রমী আয়োজন করেছে রাজবাড়ীর কয়েকজন যুবক।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রাজবাড়ী শহরের রেলস্টেশন সংলগ্ন ফুলতলাতে এই আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, প্রতি সপ্তাহে দুই দিন পথশিশু ও শ্রমজীবী এবং সাধারণ মানুষের জন্য এমন আয়োজন করা হবে। তারা এটিকে ২ টাকার হোটেল নাম দিয়েছে। কয়েকজন বন্ধুর আয়োজনে প্রায় ৭০ জনের মানুষের মুখে এ খাবার তুলে দেওয়া হয় বলে জানান আয়োজকরা।

ফুলতলাতে গিয়ে দেখা যায়, ডেকোরেটর থেকে আনা টেবিল-চেয়ারে অতিথিরা বসে আছেন। তাদের সামনে ওয়ান-টাইম প্লেট ও গ্লাস। এক তরুণ স্বেচ্ছাসেবক অতিথিদের পাতে গরম ভাত তুলে দিচ্ছেন। আরেকজন পরিবেশন করছেন আলু ও বেগুন দিয়ে রান্না করা ইলিশ মাছের ঝোল। খাওয়ার শেষে পরিবেশন করা হয় ঘন ডাল এবং কোল্ড ড্রিংকস।

কৃষিকাজ করে জাহাঙ্গীর আলম। বাড়ি তার রাজশাহী। কাজ না পাওয়ায় রেলস্টেশনের প্লাটফর্মে বসে ছিল সে। তিনি বলেন, একজন এখান থেকে খেয়ে গিয়ে বলল স্টেশনের পাশে কিছু লোক ভাত, ডাল, মাছ দিয়ে খাবার দিচ্ছে। তার কথা শুনে এখানে এসে পেট ভরে খেলাম। খাবার অনেক সুস্বাদু ছিল। এই খাবার বাইরে থেকে খেলে ১৩০ টাকা থেকে ১৫০ টাকা লাগতো। যারা আয়োজন করেছে তাদের জন্য মন থেকে দোয়া করি।

রিকশাচালক মনির শেখ বলেন, এই পাশে একটা ভাড়া নিয়ে এসলছিলাম। লোক দেখে দাঁড়ালাম। একজন বলল কাকা বসেন, খাবার খান। ইলিশ মাছ, মুসুরের ডাল, সাদা ভাত দিয়ে তৃপ্তি সহকারে খেলাম। দুই টাকার বিনিময়ে খাবারের কথা উল্লেখ থাকলেও খাবার শেষে তারা আমার কাছ থেকে টাকা নেয়নি।

আয়োজক মাহীন শিকদার বলেন, আমরা কয়েকজন বন্ধু ও ভাইয়েরা মিলে চিন্তা করলাম এমন কিছু করা দরকার যা কখনো করা হয় না। সেখান থেকে আমরা উদ্যোগ নেই দিনমজুর, পথ শিশু, সাধারণ মানুষের সঙ্গে আমরা খাওয়া-দাওয়া করব, একটু ভালোবাসা বিনিময় করবে। সেখান থেকে এই আয়োজন। আমরা সপ্তাহে দুই দিন এমন আয়োজন করব।

আয়োজক মনিরুল ইসলাম সাগর বলেন, আমার আম্মু নিজ হাতে রান্না করেছে। আজ আমরা এই মানুষগুলোর জন্য ভাত, ডাল, ইলিশ মাছের আয়োজন করেছি। অনেকে একদম বিনামূল্যে খাবার খেতে চায় না। তাই আমরা দুই টাকায় ভরপেট খাবারের কথা উল্লেখ করেছি। তবে খাবারের পরে কারো থেকে আমরা টাকা নেইনি।

পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

সংগৃহীত ছবি

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে। দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। সরকার স্থিতিশীল আছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু অরাজকতা করতে পারে, তা দেখা হচ্ছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবি মেটাতে প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা করছে। প্রকৃত শ্রমিকদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের একটি ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

 

শীর্ষ সংবাদ:
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ