খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ভারতীয় বিমান বাহিনী থেকে অবসরে যাচ্ছে যুদ্ধবিমান মিগ-২১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৯:৪১ পূর্বাহ্ণ
ভারতীয় বিমান বাহিনী থেকে অবসরে যাচ্ছে যুদ্ধবিমান মিগ-২১

পুরোনো যুদ্ধবিমান মিগ-২১ ভারতীয় বিমান বাহিনী থেকে  এবার স্থায়ীভাবে অবসরে যাচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসে যুদ্ধবিমানের এই বহরকে অবসরে পাঠাচ্ছে দেশটি। পুরোনো এসব যুদ্ধবিমান ৬২ বছর ধরে ব্যবহার করেছে ভারতীয় বিমান বাহিনী।

মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

সংবাদমাধ্যমটি বলছে, আগামী সেপ্টেম্বর মাসে চণ্ডীগড়ের একটি বিমানঘাঁটিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মিগ-২১ বিসন যুদ্ধবিমানের পরিষেবা শেষ করা হবে বলে ভারতের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

১৯৬৩ সালে যাত্রা শুরু করা এই যুদ্ধবিমান ৬২ বছর ধরে ভারতীয় আকাশসীমায় দায়িত্ব পালন করেছে।

বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, মিগ-২১ বিমানের জায়গায় ধাপে ধাপে আনা হবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান তেজস এমকে১এ। ইতোমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়েছে।

বর্তমানে ২৩ নম্বর স্কোয়াড্রন বা ‘প্যান্থারস’ ইউনিটের অধীনে রয়েছে মিগ-২১ বিসন বিমান। এই যুদ্ধবিমান ১৯৬৫ ও ১৯৭১ সালের পাকিস্তান-ভারত যুদ্ধ, ১৯৯৯ সালের কারগিল সংঘাত, ২০১৯ সালের বালাকোট ‘বিমান হামলা’ ও সাম্প্রতিক অপারেশন সিন্দুরের মতো ‘গুরুত্বপূর্ণ’ সামরিক অভিযানে সক্রিয় ভূমিকা রেখেছে।

বিশেষ করে ২০১৯ সালের বালাকোট বিমান হামলা ও পরবর্তী ডগফাইটে ভারতীয় বিমান বাহিনীর তৎকালীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান একটি মিগ-২১ বিসন চালিয়ে পাকিস্তানের মোকাবিলা করেন। যদিও পাকিস্তানের সেনাবাহিনী তার বিমান ভূপাতিত করে এবং তিনি পাকিস্তানে আটক হন। পরে তাকে মুক্তি দেয় পাকিস্তান।

মিগ-২১ ছিল সোভিয়েত ইউনিয়নের তৈরি একটি সুপারসনিক যুদ্ধবিমান। এটি ১৯৬৩ সালে ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয়। কয়েক দশক ধরে এটি ভারতের আকাশ প্রতিরক্ষার মূল ভরসা ছিল।

তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে পড়ায় সম্প্রতি কয়েকটি দুর্ঘটনার পর এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে।

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার।

এছাড়া, প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডোরিন পাওয়ার, ইন্ট্রাকো, এনভয় টেক্সটাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’