টলিগাড়ি-সাইকেল সংঘর্ষে এক ব্যক্তির পা বি’চ্ছিন্ন, চালকসহ আ’হত ২
জামালপুরের মাদারগঞ্জে টলিগাড়ি ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং চালকসহ আরও একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) বিকালে উপজেলার বালিজুড়ী-তেঘরিয়া রোডের কালার মোড় সংলগ্ন দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালিজুড়ী বাজার থেকে আসা ইটবোঝাই টলিগাড়িটি বিপরীত দিক থেকে আসা একটি সাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সাইকেল আরোহীর এক পা ঘটনাস্থলেই বিচ্ছিন্ন হয়ে যায় এবং টলিগাড়ির চালক গোপনাঙ্গে গুরুতর আঘাত পান।
দুইজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চালক পালিয়ে যাননি, তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় মাদারগঞ্জ মডেল থানা পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা ইয়াসিন আরাফাত বলেন,বালিজুড়ী-তেঘরিয়া রোডে প্রতিনিয়তই এভাবে বেপরোয়াভাবে চলে এসব যানবাহন। আজকের ঘটনায় আমরা সবাই আতঙ্কিত। আহতদের দ্রুত সঠিক চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের সহায়তা প্রয়োজন।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রাথমিকভাবে এটি চালকের অসতর্কতা থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে






আপনার মতামত লিখুন