খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

উদ্যোক্তাদের বিজনেস গ্রোথ নিয়ে ‘ব্রেক দ্যা সেলস কোড’ প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ১:০৭ অপরাহ্ণ
উদ্যোক্তাদের বিজনেস গ্রোথ নিয়ে ‘ব্রেক দ্যা সেলস কোড’ প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে তরুণ উদীয়মান উদ্যোক্তাদের জন্য বিজনেস গ্রোথ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রাম  হয়েছে। জুলাই আন্দোলনে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে শুরু হয় হয় কনটেন্ট কিং আয়োজিত বেওয়েভ প্রেজেন্টস ব্রেক দ্যা সেলস কোড প্রোগ্রামটি।
প্রোগ্রামে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, স্টার্টআপ মাইন্ড এর চেয়ারম্যান, হোসাইন আল মামুন, কনটেন্ট কিং এর সিইও মো, ইকরাম ও বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্টস লিমিটেড এর চেয়ারম্যান নাজমুল হাসান রাজু।

হোসাইন আল মামুন তার বক্তব্যে প্রতি নিয়ত নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য উদ্যোক্তাদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

সেলস হচ্ছে বিজনেসের হৃদপিন্ড, তাই সেলস বৃদ্ধিতে অনেক বেশি ক্রিয়েটিভ হওয়ার দিকে নজর দিতে বলেন, কনটেন্ট কিং সিইও মো. ইকরাম। তিনি তার আলোচনায়, মার্কেটিং খরচ কমিয়ে সেলস বাড়ানোর মাধ্যমে বিজনেসের পরিধি বাড়াতে কিছু গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে উদ্যোক্তাদের পরামর্শ দেন।

ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগগুলোকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন নাজমুল হাসান রাজু। বেওয়েভ হোটেল এন্ড রিসোর্টস লিমিটেড এর চেয়ারম্যান বলেন, উদ্যোক্তাদের বড় ভিশণ টার্গেট করে সঠিক স্ট্র্যাটেজি অনুসরন করেই লং টাইম পরিকল্পনা নিয়ে বিজনেস গ্রোথ এর পরিকল্পনা করতে হবে। বেওয়েভ হোটেল এন্ড রিসোর্টের বিভিন্ন প্রজেক্টগুলো সম্পর্কেও তিনি পরিচয় করিয়ে দিন।

ফটোসেশন ও নেটওয়ার্কিংয়ের আয়োজন অনুষ্ঠান শেষে এক উচ্ছ্বাসময় পরিবেশ সৃষ্টি করে, যা উদ্যোক্তাদের জন্য বাড়তি আনন্দ ও সুযোগের দ্বার খুলে দেয়।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন