৪৪তম বিসিএসের ফল পুনর্মূল্যায়নের দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন অসন্তুষ্ট চাকরিপ্রার্থীরা। শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের রাস্তায় দেখা দেয় তীব্র যানজট।
বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের অভিযোগ, অতীতের বিসিএসগুলোতে চূড়ান্ত ফল প্রকাশের আগে ৪০০ থেকে ৫০০টি অতিরিক্ত পদ যুক্ত করা হলেও এবার সেই রীতি মানা হয়নি। তাদের দাবি, জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পদ সুপারিশ করা হলেও প্রধান উপদেষ্টার কার্যালয়ে তা আটকে রয়েছে।
একজন চাকরিপ্রার্থী জানান, “এবার প্রায় ৬০ শতাংশ পদ পুনরায় সুপারিশ করা হয়েছে, যেগুলো প্রকৃতপক্ষে খালি থাকার কথা নয়। অথচ সেসব পদ বাদ দিয়েই ফল প্রকাশ করা হয়েছে।”
তাদের দাবির কেন্দ্রে রয়েছে, ৪৪তম বিসিএসের ফলাফল পুনর্মূল্যায়ন করে নতুন তালিকা প্রকাশ করতে হবে।
অবরোধের ফলে শাহবাগ, বাংলামোটর, কাঁটাবন ও নীলক্ষেত এলাকায় যান চলাচলে চরম দুর্ভোগ নেমে আসে।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা।






আপনার মতামত লিখুন