ইরান-ইসরায়েল সংঘাতের ধাক্কা , ৩ বিলিয়ন ডলারের ক্ষতিতে ইসরায়েল
ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল প্রায় ৩ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সামরিক ও বেসামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশটির প্রতিরক্ষা ব্যূহেও বড় ফাঁক তৈরি করেছে।
চলতি মাসের ১৩ তারিখে ইসরাইল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় আক্রমণ চালায়। ১২ দিনব্যাপী এ আগ্রাসনের জবাবে ইরান তীব্র প্রতিক্রিয়া জানায়।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এয়ারোস্পেস ফোর্স ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’র অংশ হিসেবে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলার ঢেউ চালায়।
এই হামলায় অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বড় ধরনের নিরাপত্তা বিঘ্ন ঘটে।
ব্লুমবার্গ বলছে, ইরানের পাল্টা আক্রমণে ইসরাইলের প্রতিরক্ষা ব্যূহে বড় ফাঁক ধরা পড়ে এবং বিপুল অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয় তারা।
এর আগে, ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় নাতানজ, ফোরদো ও ইসফাহানে বিমান হামলা চালায়। ওই হামলার মধ্য দিয়ে ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রও সরাসরি জড়িয়ে পড়ে।
শেষমেশ, ২৪ জুন একটি যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষ থামে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দীর্ঘ সময় ধরে এ সংঘাতের রেশ থেকে যেতে পারে।






আপনার মতামত লিখুন