খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ভারতে এবার হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭

উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত: সাতজন নিহত, এক শিশুসহ ছয় তীর্থযাত্রী ছিলেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ণ
ভারতে এবার হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭

বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ভয়াবহ বিমানবিপর্যয় ভারতের আকাশে। রোববার (১৫ জুন) ভোরে উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে কেদারনাথ থেকে গুপ্তকাশীর পথে যাত্রাকালে একটি আরিয়ান এভিয়েশন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন পাইলট এবং একজন শিশু তীর্থযাত্রী রয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের প্রায় ১০ মিনিট পর গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি একটি দুর্গম জঙ্গলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের সবাই তীর্থযাত্রী
উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট অথরিটি (UCADA) জানিয়েছে, হেলিকপ্টারে সাতজন আরোহী ছিলেন—একজন পাইলটসহ ছয়জনই তীর্থযাত্রী, যাদের মধ্যে একজন শিশুও রয়েছে। নিহত তীর্থযাত্রীরা ভারতের উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা।

ছয় সপ্তাহে পঞ্চম দুর্ঘটনা
প্রতিবছরের মতো এবারও কেদারনাথ মন্দির খোলার পর থেকে পুণ্যার্থীদের চাপ বেড়েছে। এ বছর ২ মে মন্দির খোলার পর ছয় সপ্তাহে এটি পঞ্চম হেলিকপ্টার দুর্ঘটনা। বারবারের দুর্ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির সন্দেহ
প্রাথমিক তদন্তে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটি ও খারাপ আবহাওয়ার দিকটি বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগমাধ্যম X (টুইটার)–এ এক পোস্টে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সহায়তা দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনা
এর মাত্র তিন দিন আগেই (১২ জুন) ভারতের গুজরাটে একটি বিমান বিধ্বস্ত হয়। বিমানটি ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু নিয়ে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানটি বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর ভেঙে পড়ে, যেখানে ২৭০ জন নিহত হন—তাদের মধ্যে ২৪১ জনই ছিলেন যাত্রী ও ক্রু সদস্য।

পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

সংগৃহীত ছবি

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে। দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। সরকার স্থিতিশীল আছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু অরাজকতা করতে পারে, তা দেখা হচ্ছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবি মেটাতে প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা করছে। প্রকৃত শ্রমিকদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের একটি ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

 

শীর্ষ সংবাদ:
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ