২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের শরীরে করোনা শনাক্ত
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩৪ জনের। তবে কোনো মৃত্যু ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১২ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ জন। ফলে দেশে করোনা থেকে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৯৮ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২০ লাখ ৫১ হাজার ৭৮৫ জনে।
এর আগের দিন (১১ জুন) ১০৭টি নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। সর্বোচ্চ মৃত্যুর দিন ছিল ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট যেদিন দিনে ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।






আপনার মতামত লিখুন