খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সরকারি বাঙলা কলেজে অঙ্গীকারের উপদেষ্টা পরিষদ ও আহ্বায়ক কমিটি গঠন

প্রধান উপদেষ্টা মাহমুদুল হাসান, আহ্বায়ক রাসেল ভূঁইয়াে এবং সদস্য সচিব রবিন খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১১:৫১ অপরাহ্ণ
সরকারি বাঙলা কলেজে অঙ্গীকারের উপদেষ্টা পরিষদ ও আহ্বায়ক কমিটি গঠন

শিক্ষা ও ছাত্রকল্যাণমূলক সংগঠন ‘চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ (অঙ্গীকার)’–এর সরকারি বাঙলা কলেজ শাখার উপদেষ্টা পরিষদ ও নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত উপদেষ্টা পরিষদে শিক্ষকদের মধ্যে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল কাইয়ুম হোসেন (সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি বাঙলা কলেজ)। প্রধান উপদেষ্টা মোঃ মাহমুদুল হাসান (মাসুম) (চাঁদপুর সদর)।

অন্যান্য উপদেষ্টাগণ হলেন, শরিফুল ইসলাম রাকিব (ফরিদগঞ্জ), মোঃ ইউসুফ গাজী (চাঁদপুর সদর), মোঃ কাশিম খান (চাঁদপুর সদর), মোঃ রাকিব হোসেন (ফরিদগঞ্জ), মোঃ আল আমিন (হাজিগঞ্জ), মোঃ রুহুল আমিন (সাগর) (মতলব উত্তর)।

৫ মে ২০২৫ তারিখে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক উপদেষ্টা এবং সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন গনিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রাসেল ভূঁইয়া। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রবিন খান। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ফাতেমা ইসলাম, মেশকাত আহমেদ, সাদিয়া আক্তার, রিয়াদ হোসেন ফাহাদ, মোঃ বেলাল হোসেন, মোঃ আব্দুল্লাহ, মোঃ খালেদ হাসান, মোঃ নজরুল ইসলাম খান, আতাউর রহমান সিয়াম এবং সাজ্জাদ হোসেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন: হাসিবুর রহমান, কামরুল হাসান সিয়াম, ইশতিয়াক আহমেদ রাফি, শিহাব আল নাসিম, আসমা আক্তার, আবু নাঈম সোফা, তাহমিনা আক্তার আঁখি, রাকিবুল ইসলাম এবং মিঠুন মজুমদার।

কমিটিকে আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির অনুমোদনের জন্য প্রস্তাব জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘোষিত বিজ্ঞপ্তিতে আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান, উপাধ্যক্ষ, সংগঠনের শিক্ষক উপদেষ্টা মোঃ আব্দুল কাইয়ুম হোসেন, প্রধান উপদেষ্টা মোঃ মাহমুদুল হাসান মাসুম সহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ।

তাঁরা নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং আগামীর পথচলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ (অঙ্গীকার) দীর্ঘদিন ধরে ঢাকায় অধ্যয়নরত সরকারি বাঙলা কলেজের চাঁদপুর জেলার শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করে যাচ্ছে।

নতুন কমিটির মাধ্যমে সংগঠনের দায়িত্ব আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, “এই দায়িত্ব শুধু সম্মান নয়, এটি একটি অঙ্গীকার—চাঁদপুর জেলার শিক্ষার্থীদের পাশে থেকে তাঁদের কল্যাণে কাজ করার।”
তাঁরা একতাবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার

সংগৃহীত ছবি

বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যদিবসের শুরুতেই স্পিকার এ ঘোষণা দেন।

স্পিকার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। সেটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র পাওয়ার পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হবে। সে অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি মহান সংসদকে অবহিত করা হলো।’

ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষামন্ত্রী এবং কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য।  ১৯৪০ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুহাম্মদ ওসমান গণির সন্তান।

যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি বাকৃবিতে শিক্ষকতা এবং বিশ্বব্যাংকে উচ্চপদে কর্মরত ছিলেন। ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১-২০০৬ মেয়াদে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

শীর্ষ সংবাদ:
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী