খুঁজুন
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

‘শান্তা ইজিএক্স’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৬:০২ অপরাহ্ণ
‘শান্তা ইজিএক্স’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল

শান্তা সিকিউরিটিজ আনুষ্ঠানিকভাবে নতুন মোবাইল অ্যাপ ‘শান্তা ইজিএক্স’ চালু করার ঘোষণা দিয়েছে। যা দেশের ব্রোকারেজ খাতে এক নতুন দিগন্তের সূচনা করছে। এই অ্যাপের মাধ্যমে বিনিয়োগকারীরা এখন এক প্ল্যাটফর্মেই পাবেন মার্কেট মনিটরিং এবং কাস্টমার সার্ভিসসহ সকল ব্রোকারেজ সেবার এক অনন্য অভিজ্ঞতা।

আজ (১৬ এপ্রিল) যাত্রা শুরু করা শান্তা ইজিএক্স পূর্বের শান্তা ইজিট্রেডের সফলতার ধারাবাহিকতায়, বিনিয়োগকারীদের জন্য একটি আধুনিক, তথ্য ও প্রযুক্তিনির্ভর সমাধান হিসেবে কাজ করবে। অ্যাপটি সহজে লেনদেন, বাজার বিশ্লেষণ, গবেষণা প্রতিবেদন, ও সময়োপযোগী খবর পেতে সাহায্য করবে যা বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নেওয়া আরও সহজ করে তুলবে।

শান্তা ইজিএক্স-এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ:

  • এক প্ল্যাটফর্মে একাধিক ব্রোকারেজ সেবা
  • মার্কেট ইনসাইট ও গ্রাহক সেবা সম্বলিত প্রথম প্ল্যাটফর্ম
  • ঝামেলাহীন ফান্ড জমা ও উত্তোলন সুবিধা
  • সহজলভ্য গবেষণা প্রতিবেদন ও বিশ্লেষণ
  • সর্বশেষ সংবাদ ও ইভেন্টের আপডেট
  • বিনিয়োগ সিদ্ধান্ত সহায়ক সহজ মার্কেট অ্যানালাইসিস
  • ঝুঁকিহীন বন্ড ও আইপিও আবেদন প্রক্রিয়া
  • রিয়েল-টাইম ট্রেডিং নোটিফিকেশন

শান্তা ইজিএক্স-এর উদ্বোধন উপলক্ষে শান্তা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আসাদুজ্জামান বলেন, “শান্তা ইজিএক্স-এর মাধ্যমে আমরা বিনিয়োগকারীদের জন্য আরও সহজ, স্মার্ট এবং কার্যকর বিনিয়োগ অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই। একটি অ্যাপেই মার্কেট বিশ্লেষণ, কাস্টমার সার্ভিস এবং লেনদেন সুবিধা আনার ফলে সকলের জন্য বিনিয়োগ এখন আগের চেয়ে অনেক সহজ ও দ্রুত।”

বাংলাদেশের পুঁজিবাজারের অগ্রযাত্রায় শান্তা ইজিএক্স, শান্তা সিকিউরিটিজের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসের সাথে বাজার নেভিগেট করতে সহায়তা করবে এবং বিনিয়োগের অভিজ্ঞতাকে করে তুলবে আরও আধুনিক, ব্যবহারবান্ধব এবং কার্যকর।

পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

সংগৃহীত ছবি

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে। দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। সরকার স্থিতিশীল আছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু অরাজকতা করতে পারে, তা দেখা হচ্ছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবি মেটাতে প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা করছে। প্রকৃত শ্রমিকদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের একটি ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

 

শীর্ষ সংবাদ:
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ