ডিসিরা আগে স্থানীয় সরকার নির্বাচন চায়ঃ স্থানীয় সরকার উপদেষ্টা
ডিসি সম্মেলন ২০২৫
যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, সারাদেশে জনপ্রতিনিধি না থাকায় জেলা প্রশাসকদের (ডিসি) অতিরিক্ত সময় দায়িত্ব পালন করতে হচ্ছে। অতিরিক্ত চাপ থেকে মুক্তি পেতে তারা দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন চায় ।
আসিফ মাহমুদ বলেন, আপনারা জানেন দেশে একটি বিশেষ পরিস্থিতি যাচ্ছে। আমাদের স্থানীয় সরকারের বিভিন্ন সংস্থায় জনপ্রতিনিধিরা নেই। তাদের দায়িত্বগুলো বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা পালন করছেন। সেই জায়গা থেকে তাদের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, আজকের ডিসি সম্মেলনে আমরা সেগুলো শুনেছি এবং এগুলো এড্রেস করেছি।






আপনার মতামত লিখুন