খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কুম্ভমেলায় সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ
কুম্ভমেলায় সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন

কুম্ভমেলায় সিলিন্ডার বিস্ফোরণে ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ আগুন লেগেছে। রোববার (১৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে। আগুনে অন্তত ১৮টি তাঁবু পুড়ে ভস্মিভূত হয়েছে। অবশ্য এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, নিরাপত্তার অংশ হিসেবে সেখানে আগে থেকেই ফায়ার ট্রাক প্রস্তুত রাখা ছিল। যখন আগুন লাগে তখন সেগুলো ঘটনাস্থলে যায় এবং দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এছাড়া আশপাশের তাঁবুর লোকদের সরিয়ে নেওয়া হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ড সম্পর্কে জানতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর সেখানে কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে পাঠান তিনি।

স্থানীয় অক্ষর পুলিশ স্টেশনের কর্মকর্তা ভাস্কর মিশ্র বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, “মহাকুম্ভ মেলার ১৯তম সেকশনে দুটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ক্যাম্পে বড় ধরনের আগুন লাগে। দমকলকর্মীরা আগুন নিভিয়েছেন।”

মহাকুম্ভ মেলার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে আগুনের ব্যাপারে বলা হয়েছে, “খুবই দুঃখজনক। মহাকুম্ভ মেলার অগ্নিকাণ্ড সবাইকে বিষ্মিত করেছে। প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা ও উদ্ধার অভিযান চালাচ্ছে। আমরা মা গঙ্গার কাছে সবার নিরাপত্তা কামনা করছি।”

গত ১৩ জানুয়ারি মহাকুম্ভ মেলা শুরু হয়। যা ৪৫ দিন চলবে। মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৭ কোটি ৭২ লাখ মানুষ পবিত্র ডুব দিয়েছে। এরমধ্যে শুধুমাত্র রোববারই প্রায় ৫০ লাখ মানুষ ডুব দেন।

সূত্র: এনডিটিভি

দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪ দশমিক ৩৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা মতিন স্পিনিং মিলসের শেয়ারদর কমেছে ৪ দশমিক ২৭ শতাংশ।

এছাড়া, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, নুরানি ডাইং, হামিদ ফেব্রিকস, আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, সাইহাম টেক্সটাইলস ও ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড দরপতনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল