খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিসিএস পরীক্ষার আবেদনে বয়সসীমা উন্মুক্ত করার দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৫:০০ অপরাহ্ণ
বিসিএস পরীক্ষার আবেদনে বয়সসীমা উন্মুক্ত করার দাবি

বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ও এবি পার্টির আহ্বায়ক মেজর (অব.) অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার বিসিএস পরীক্ষার আবেদনে বয়সসীমা উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন। 

তিনি বলেন, একজন ব্যক্তি যদি ৪০ বছর বয়সেও বিসিএসে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা রাখেন, তাহলে তাকে সেই সুযোগ না দেওয়া এক ধরনের বৈষম্য। শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা আর কোনো ধরনের বৈষম্য দেখতে চাই না। আমরা চাই না চিকিৎসকরা এ ধরনের দাবি নিয়ে বার বার সেবা ছেড়ে আন্দোলনে নামুক।

সোমবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা বাড়ানোর দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. মিনার বলেন, ফ্যাসিস্ট হাসিনার সময়ে দেশের সীমাহীন বৈষম্য ছিল। এসব বৈষম্য থেকে মুক্তি পেতেই ছাত্র-জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এমনকি শেষ পর্যন্ত তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা চাই নতুন বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য না থাকুক।

তিনি বলেন, সরকারকে বলবো আপনারা বিসিএসের বয়সসীমা ওপেন (উন্মুক্ত) করে দিন। একজন ব্যক্তি যেন ৪০ বছর বয়সেও এসে বিসিএস দিতে পারে। সে ব্যক্তি যদি ওই বয়সে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করতে পারে তাহলে আপনার-আমার অসুবিধা কোথায়? তাকে তো অবশ্যই কাজের সুযোগ দিতে হবে। চাকরিতে উন্মুক্ত বয়সসীমা পৃথিবীর বহু দেশেই আছে।

চিকিৎসকদের প্রসঙ্গে ডা. আব্দুল ওহাব বলেন, অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা ৪ বছরের অনার্স করেই বিসিএস দিতে পারে, কিন্তু চিকিৎসকদের এমবিবিএস পাস করতেই ৬ বছর লেগে যায়। সে বিবেচনাতেই পূর্বে চিকিৎসকদের জন্য বিসিএসে ২ বছর বাড়ানো হয়েছিলো। কিন্তু এবার অন্যান্য সকলের বয়সসীমা ২ বছর বাড়ালেও চিকিৎসকদের আগেরটাই রয়ে গেছে। এটা তো তাদের প্রতি এক ধরনের বৈষম্য। সরকারকে আহ্বান জানাবো দ্রুতই যেন তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বয়স বৃদ্ধির আন্দোলনে চিকিৎসকদের উপস্থিতি কম প্রসঙ্গে তিনি বলেন, এর আগে শাহবাগে ভাতা বৃদ্ধির আন্দোলনে আমরা অসংখ্য চিকিৎসককে দেখেছি। সেখানে যারা ছিল তাদেরকে আমরা বয়স বৃদ্ধির আন্দোলনে দেখছি না। এটা আমাকে খুবই মর্মাহত করেছে। চিকিৎসক জাতি আসলে খুবই সেলসিস। এরকম হলে তো হবে না। চিকিৎসকদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।

সরকারি উপদেষ্টা-আমলাদের সমালোচনা করে তিনি বলেন, এখন যারা সচিবালয়ে গুরুত্বপূর্ণ পদগুলোতে বসে আছেন এবং যারা উপদেষ্টা হয়েছেন, আপনারা তো আসলে বসন্তের কোকিল। ডক্টর ইউনুস যেহেতু একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তাই ছাত্ররা তাকে এনে প্রধান উপদেষ্টার পদে বসিয়েছে। কিন্তু বাকি যারা বিভিন্ন পদ পদবীতে বসে আছেন, এসব পদে বসার জন্য আপনারা কি যোগ্যতা রাখেন? আপনার দেশের জন্য এবং দেশের মানুষের জন্যই বা কি করেছেন? আপনারা কি কখনো বস্তিতে বসবাসরত একজন সাধারণ মানুষের জীবন যাপন দেখেছেন? অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যাদের আসলে সাধারণ মানুষের সঙ্গে কোনো সম্পর্কই নেই। আর এখন দেশ চালাচ্ছেন।

এবি পার্টির এই কেন্দ্রীয় নেতা বলেন, স্বাস্থ্য উপদেষ্টা কি কখনো বস্তিতে গিয়েছেন? স্বাস্থ্যের ডিজি কি কখনো গিয়েছেন? তাহলে তারা বস্তিবাসীর রোগ সম্পর্কে কীভাবে জানবেন, আর কীভাবে এবার তাদের সেবা দেবেন? কেন ওসব এলাকায় হাসপাতাল হবে না? কেন প্রবাসীদের জন্য আলাদা হাসপাতাল হবে না, যাদের মাধ্যমে দেশে রেমিটেন্স আসছে? সাধারণ খেটে-খাওয়া মানুষের স্বাস্থ্য সেবার জন্যই আমাদের এই চেয়ারগুলোতে বসানো হয়েছে, ওদেরকে কাজের মাধ্যমেই সেটি প্রমাণ করতে হবে।

অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, শেখ মুজিবের মেয়ের তো দেশ ছেড়ে পালানোর কথা না। অপকর্মের কারণেই পালাতে হয়েছে। ভবিষ্যতে যদি কেউ এসব অপকর্ম করে, তাহলে তাদেরকেও কিন্তু পালাতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি ও ইউমবের মুখপাত্র ডা. মোবারক হোসেন। এসময় চিকিৎসকদের মধ্য থেকে আরও বক্তব্য রাখেন চিকিৎসক ঐক্য পরিষদের সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী, ডা. রাইয়ান আক্তার, ডা. সারওয়ার জাহান তুহিনসহ আরও অনেকে।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন