খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

৩ জানুয়ারি ২৫ ক্যাডারের কর্মকর্তাদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ণ
৩ জানুয়ারি ২৫ ক্যাডারের কর্মকর্তাদের সমাবেশ

উপসচিব পদে মেধার ভিত্তিতে শতভাগ পদোন্নতি, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস থেকে আলাদা করতে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের প্রতিবাদে আগামী ৩ জানুয়ারি ঢাকায় খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করবেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা।

আগামী ৪ জানুয়ারি এই সমাবেশ হওয়ার কথা থাকলেও ওই দিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় সমাবেশ এক দিন এগিয়ে আনা হয়েছে।

আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মুহম্মদ মফিজুর রহমান আজ রোববার (২৯ ডিসেম্বর) বলেন, ‘৪ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় আমাদের সমাবেশ একদিন এগিয়ে আনা হয়েছে।’

তিনি বলেন, ছাত্রলীগের লোকজন আমাদের সমাবেশের সুযোগ নিয়ে যাতে অপ্রীতিকর কোনো পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সে জন্য তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমরা সমাবেশ করব না। ২৫ ক্যাডারের যেসব কর্মকর্তা সমাবেশ অংশ নেবেন তাদের সবাইকে নিবন্ধন করতে হবে। নিবন্ধন না করে কেউ সমাবেশে অংশ নিতে পারবেন না।

২৫ ক্যাডারের কর্মকর্তারা একই দাবিতে গত ২৪ ডিসেম্বর কলমবিরতি এবং ২৬ ডিসেম্বর মানববন্ধন করেছেন। উপসচিব পুলের কোটা নিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাও গত ২২ ডিসেম্বর সচিবালয়ে নজিরবিহীন অবস্থান কর্মসূচি এবং ২৫ ডিসেম্বর বিয়াম মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ করেন।

গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তারা। এ ছাড়া শিক্ষা এবং স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার সার্ভিস থেকে আলাদা করে কমিশনের অধীনে নেওয়ার পরিকল্পনার কথাও জানান সংস্কার কমিশনের সদস্যরা।

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার।

এছাড়া, প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডোরিন পাওয়ার, ইন্ট্রাকো, এনভয় টেক্সটাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’