খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইকরা মডেল একাডেমীর বার্ষিক ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ণ
ইকরা মডেল একাডেমীর বার্ষিক ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত

ইকরা মডেল একাডেমির মা সমাবেশ - স্বদেশ বাংলা

চাঁদপুর শহরের শিশু শিক্ষার অন্যান্য বিদ্যাপীঠ ইকরা মডেল একাডেমীর বার্ষিক ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার সকালে উৎসব মুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলার সহকারী শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন পাটোয়ারী।

ইকরা মডেল একাডেমীর প্রধান উপদেষ্টা রোটারিয়ান কাজী শাহাদাতের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালির প্রেসিডেন্ট লায়ন মোঃ খোরশেদ আলম বাবুল।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ইকরা মডেল একাডেমির পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোঃ গোলাম হোসেন টিটু। বিদ্যালয়ের প্রাথমিক শাখার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের পরিচালনায় ‌বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক মান্নান খান কাজল, মোঃ শফিকুর রহমান পাটোয়ারী ফিরোজ। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মমতাজ বেগম‌। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি অভিভাবক এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া আকতার।

বক্তারা বলেন, সন্তানকে গড়ে তোলার ক্ষেত্রে ফাউন্ডেশন হচ্ছে সবচেয়ে মূল্যবান বিষয়। কারণ ফাউন্ডেশন মজবুত না হলে সে শিক্ষার স্থায়িত্ব থাকে না। আমরা যদি আমাদের সন্তানদের ছোটবেলা থেকেই সঠিকভাবে গড়ে তুলতে পারি, তবে তার ভবিষ্যৎ হবে উজ্জ্বল। আর যদি ভুলভাবে তাকে গড়ে তুলি, তবে তার খেসারত আমাদেরকে এবং আমাদের সন্তানকে দিতে হবে।

বক্তারা আরো বলেন, আমরা আমাদের সন্তানদের শিক্ষিত করার জন্য অনেক পরিশ্রম করি। কিন্তু তাকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ততটা পরিশ্রম করি না। বেশিরভাগ বাবা মা চায় তার সন্তান বড় কোন চাকরিজীবী অথবা ব্যবসায়ী হোক। কিন্তু এর চেয়ে বেশি প্রয়োজন তার সন্তান একজন ভালো এবং মানবিক মানুষ হিসেবে বেড়ে উঠুক। সন্তান ভালো মানুষ না হলে, তার বাবা-মাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হয়।

বক্তারা বলেন, চাঁদপুর শহরে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে অন্যতম ইকরা মডেল একাডেমী। এই প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম এবং শিশুদের ভালো মানসিকভাবে গড়ে তোলার প্রচেষ্টা প্রশংসা দাবি রাখে। আমরা এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন সহকারি প্রধান শিক্ষক আসমা খানম,সিনিয়র শিক্ষক মনোয়ারা বেগম, রাবেয়া সুলতানা, সহকারী শিক্ষক নাজমুন নাহার মিলি, রাহিমা আক্তার, রেজাউল করিম, হ্যাপি আক্তার, রুই আজমানিকা, মরিয়ম খানম, শাহিনা খানম, শিল্পী আক্তার, ইসমাইল হোসেন, নাসরিন আক্তার, বিলকিস আরা, মরিয়ম আক্তার, বৃষ্টি আক্তার, সুমিত কুমার দত্ত।

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার।

এছাড়া, প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডোরিন পাওয়ার, ইন্ট্রাকো, এনভয় টেক্সটাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’