খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চাঁদপুরে ছয় প্রবাসীর মাঝে ২ কোটি ১১ লাখ টাকা ঋণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ণ
চাঁদপুরে ছয় প্রবাসীর মাঝে ২ কোটি ১১ লাখ টাকা ঋণ বিতরণ

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে প্রবাস মেলার আয়োজন করে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। বুধবার (১৮ ডিসেম্বর) আয়োজিত মেলায় ৬ জন প্রবাসীকে সর্বমোট ২ কোটি ১১ লাখ টাকা ঋণ প্রদান করেছে এনআরবিসি ব্যাংক। প্রধান অতিথি হিসেবে ঋণের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এসময় অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, এনআরবিসি ব্যাংকের চাঁদপুর অঞ্চলের প্রধান মোহাম্মদ ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঋণ গ্রহীতারা হলেন মনিরুল ইসলাম, মাজেদা আক্তার, নার্গিস, তাসলিমা বেগম, নুরজাহান বেগম ও আইয়ুব আলী। প্রবাসীদের বিভিন্ন প্রয়োজন মেটাতে এনআরবিসি ব্যাংক ‘প্রবাস বন্ধু’ নামক কর্মসূচি করেছে। এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১ হাজার ৮৩৫ জন প্রবাসীর পরিবারের সদস্যদের নামে ১৩১ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এরমধ্যে চাঁদপুরে সবচেয়ে বেশি প্রবাস বন্ধু ঋণ বিতরণ করা হয়েছে। প্রবাস মেলায় এনআরবিসি ব্যাংক স্টল স্থাপন করে প্রবাসী ও তাদের আত্মীয়-স্বজনদেরকে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স প্রেরণে উৎসাহিত করা এবং ব্যাংকিং সেবা সম্পর্কে অবহিত করা হয়।

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার।

এছাড়া, প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডোরিন পাওয়ার, ইন্ট্রাকো, এনভয় টেক্সটাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’