খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শেয়ার কারসাজি, সিটি ব্যাংক ক্যাপিটালকে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ
শেয়ার কারসাজি, সিটি ব্যাংক ক্যাপিটালকে ১০ লাখ টাকা জরিমানা

শেয়ার নিয়ে কারসাজি করেছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।  সে কারণে ১০ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বীমা খাতের কোম্পানি কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে এই জরিমানা করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে সিটি ব্যাংকের এই সহযোগী প্রতিষ্ঠানটিকে (Subsidiary Company) এই অর্থ পরিশোধ করতে হবে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে,  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো প্রতিবেদন পর্যালোচনা ও শুনানীসহ সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষে নিয়ন্ত্রক সংস্থা সিটি ব্যাংক ক্যাপিটালকে জরিমানার এই সিদ্ধান্ত নেয়। ডিএসই ২০২৩ সালের ২৮ নভেম্বর থেকে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে কর্ণফুলি ইন্স্যুরেন্সের লেনদেন পর্যালোচনা ও অনুসন্ধান করে। ডিএসইর প্রতিবেদন অনুসারে, গত ২৮ নভেম্বর ডিএসইতে কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ৩৩ টাকা ৬০ পয়সা, যা চলতি বছরের ৫ ফেব্রুযারি বেড়ে ৫৮ টাকা ৩০ পয়সা হয়। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারের দাম বাড়ে ২৪ টাকা ৭০ পয়সা বা প্রায় ৭৩ দশমিক ৫১ শতাংশ।

সিটি ব্যাংক ক্যাপিটাল লিমিটেড সিটি ব্যাংকের অপর সহযোগী প্রতিষ্ঠান সিটি ব্রোকারেজে রক্ষিত বিও একাউন্টের মাধ্যমে বিপুল সংখ্যক শেয়ার কেনাবেচা করে। এই সময়ে প্রতিষ্ঠানটি কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৬২ লাখ ৭৫ হাজার শেয়ার কিনেছে। বিক্রি করেছে ২৬ লাখ ৯৩ হাজার শেয়ার। এর মধ্যে একাধিক সময়ে একই দিনে কর্ণফুলির শেয়ার কেনা-বেচা করেছে প্রতিষ্ঠানটি। ডিএসইর প্রতিবেদনে একাধিক গ্রাফ ও চার্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির ট্রেড প্যাটার্ন তুলে ধরা হয়েছে; বলা হয়েছে, এই প্যাটার্ন ইঙ্গিত করছে প্রতিষ্ঠানটি সিরিজ লেনদেনের মাধ্যমে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়েছে।

ডিএসইর প্রতিবেদনে দেখা যায়, গত ১ ফেব্রুয়ারি বেলা ২টা ১৭ মিনিট ৫২ সেকেন্ড থেকে বেলা ২ টা ১৮ মিনিট ৩৩ সেকেন্ড পর্যন্ত সময়ে তথা মাত্র ৪১ সেকেন্ড সময়ে কর্ণফুলি ইন্স্যুরেন্সের মোট ২ লাখ শেয়ার কিনেছে। এই বাজারে বাজারে মোট ২ লাখ ৬ হাজার ২৮৩টি টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়, যার ৯৬ দশমিক ৯৫ শতাংশই করেছে সিটি ব্যাংক ক্যাপিটাল।

একইভাবে, পরদিন তথা ২ ফেব্রুয়ারি সিরিজ লেনদেনের মাধ্যমে শেয়ারের দাম বাড়ায় সিটি ব্যাংক ক্যাপিটাল। এদিন বাজারে কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ারের লেনদেন শুরু হয় আগের দিনের চেয়ে ২ টাকা বেশি দামে। এদিন সকাল ১০টা ৪ মিনিট ৪৮ সেকেন্ডে ডিএসইতে কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ছিল ৬২ টাকা ৯০ পয়সা, এক মিনিটেরও কম সময়ের মধ্যে ১০টা ৫ মিনিট ১৯ সেকেন্ডে শেয়ারটির দাম বেড়ে ৬৪ টাকা হয়। এই সময়ের মধ্যে সিটি ব্যাংক ক্যাপিটাল ২ লাখ শেয়ার কেনে, যে সময়ে বাজারে কর্ণফুলির মোট শেয়ার বিক্রির সংখ্যা ছিল ২ লাখ ৭ হাজার ৭০০। অর্থাৎ, এই সময়ে বাজারে বিক্রিত শেয়ারের ৯৬ দশমিক ২৯ শতাংশ করেছে সিটি ব্যাংক ক্যাপিটাল।

আলোচিত সময়ে কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন থেকে সিটি ব্যাংক ক্যাপিটালের রিয়ালাইজড মূলধনী মুনাফার পরিমাণ ছিল ৬৮ লাখ ৪৪ হাজার টাকা। অন্যদিকে অনরিয়ালাইজড মুনাফার(ওই সময়ে শেয়ার বিক্রি করেনি, করলে যে মুনাফা হতে পারতো) পরিমাণ ছিল ৫ লাখ ৪৪ হাজার টাকা।

বিএসইসি মনে করছে, আলোচিত সময়ে সিটি ব্যাংক ক্যাপিটাল প্রত্যক্ষ ও পরোক্ষ সিরিজ লেনদেনের মাধ্যমে কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ারের দাম বাড়িয়েছে। এ ধরনের লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানটি একাধিক আইন লংঘন করেছে। তাই বাজারের স্বচ্ছতা, জবাবদিহীতা ও জনস্বার্থে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার।

এছাড়া, প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডোরিন পাওয়ার, ইন্ট্রাকো, এনভয় টেক্সটাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’