খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

রাস্তায় কুড়িয়ে পাওয়া ২০ ডলারে রাজমিস্ত্রি পেলেন ১০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ
রাস্তায় কুড়িয়ে পাওয়া ২০ ডলারে রাজমিস্ত্রি পেলেন ১০ লাখ ডলার

ব্যানার এলক এলাকার চৌকস কাঠমিস্ত্রি জেরি হিকস ওই দোকানের পার্কিং লটে একটি ২০ ডলারের নোট পড়ে থাকতে দেখেন। ওই নোটটি দিয়ে তিনি কিনে ফেলেন একটি লটারির টিকিট। এটা ছিল সেই ধরনের টিকিট, যা ঘষে আপনি দেখতে পান যে আপনার ভাগ্যে কী আছে।

জেরি হিকসের ভাগ্যে ছিল ১ মিলিয়ন বা ১০ লাখ ডলার।

এক বিজ্ঞপ্তিতে জেরি হিকস জানান, তিনি এক্সট্রিম ক্যাশের টিকিট কিনেছিলেন। তিনি বলেন, ‘আমি আসলে যে টিকিট কিনতে চেয়েছিলাম, সেই টিকিট খুঁজে পাইনি। তাই আমি এই টিকিট (এক্সট্রিম ক্যাশ) কিনেছিলাম।’

উত্তর ক্যারোলাইনা এডুকেশন লটারির প্রধান কার্যালয় থেকে গত শুক্রবার হিকস তাঁর পুরস্কার বুঝে নেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি এককালীন ছয় লাখ ডলার গ্রহণ করেছেন। পুরো অর্থ পেতে হলে তাঁকে ২০ বছর ধরে তা গ্রহণ করতে হতো। এর বদলে তিনি এককালীন কম অর্থ গ্রহণ করার সুবিধা নেন।

কর দেওয়ার পর জেরি হিকস হাতে পেয়েছেন ৪ লাখ ২৯ হাজার ৭ ডলার। লটারি কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেরি হিকস লটারির অর্থ দিয়ে তাঁর সন্তানদের সাহায্য করতে চান। এ ছাড়া তিনি ৫৬ বছর বয়স হওয়ার পর কাঠমিস্ত্রি হিসেবে অবসর গ্রহণ করে লটারির অর্থ খরচ করার পরিকল্পনা করছেন।

সেই সময়ের আগপর্যন্ত হিকস তাঁর এই জয়কে উপভোগ করতে চান। তিনি বলেন, ‘আমরা এখন সরাসরি গোল্ডেন কোরালে (আমেরিকার সুপরিচিত বুফে রেস্তোরাঁ) যাচ্ছি। তাদের যা আছে, তার সবকিছুই আমরা খাব।’

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন