খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

হামদর্দে বিক্ষোভের মুখে ২২ কর্মকর্তার পদত্যাগ, ১৯ দফা দাবি পেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১১:৪৬ অপরাহ্ণ
হামদর্দে বিক্ষোভের মুখে ২২ কর্মকর্তার পদত্যাগ, ১৯ দফা দাবি পেশ

বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন হামদর্দের মার্কেটিং ম্যানেজার শরীফুল ইসলামসহ ২২ কর্মকর্তা। আজ (১ অক্টোবর) দুপুর ২টার দিকে হামদর্দ কলেজের সামনে জড়ো হন সহস্রাধিক সুবিধাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারী। মার্কেটিং ম্যানেজারের পদত্যাগসহ ১৯ দফা দাবিতে হামদর্দ (ওয়াকফ) ল্যাবরেটরিজ ঘেরাও করেন তারা। সেখান থেকেই বিক্ষুদ্ধ দলটি হামদর্দের প্রধান কার্যালয়ে গিয়ে চীফ মোতয়াল্লী ও ব্যবস্থাপনা সম্পাদক বরাবর স্মারকলিপি প্রদান করেন এবং অবস্থান নেন।

তারা দাবি তোলেন যে মার্কেটিং ম্যানেজার শরিফুল ইসলামকে তাদের সামনেই পদত্যাগ করতে হবে। তোপের মুখে পদত্যাগ করে সেখান থেকে পালিয়ে যান শরিফুল ইসলাম। এসময় হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক হাকিম মোঃ ইউসুফ হারুন ভুইয়া অনুপস্থিত ছিলেন। ১৯ দফা দাবি ২৪ ঘন্টার মধ্যে পূরণ না হলে ব্যবস্থাপনা পরিচালকের বাসভবন ঘেরাও করা হবে বলে কর্মসূচী জানান বিক্ষোভকারীরা।

১৯ দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো:

১. প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও ছুটি নগদায়ন পূর্বের (২০১৭ সালের) ন্যায় বহাল রাখতে হবে। ‘সকল কর্মকর্তা কর্মচারীদের (দ্রব্য মূল্য উর্ধগতির কারনে) মহার্থ্য ভাতা মূল বেসিকের ৫০% প্রদান করতে হবে।

২. বাৎসরিক ইনক্রিমেন্ট মূল বেতনের ২০% বৃদ্ধি করতে হবে। মাঠ পর্যায়ে সকল কর্মচারীদের ডি, এ, বিল দ্বিগুণ করতে হবে যা বর্তমানে প্রায় ৬ বছর যাবত বৃদ্ধি করা হয়নি। যৌক্তিক টিএ, বিল কোন প্রকার কেউ কর্তন করতে পারবে না।

৩.বাৎসরিক ইনসেনটিভ প্রতি বৎসর বছর শেষে প্রদান করতে হবে৷ কোন বছরের ইনসেনটিভ হাতে রাখা যাবে না এবং এ বছর ২০২৩ সাল ও ২০২৪ সালের ইনসেনটিভ ডিসেম্বর মাসে একসাথে প্রদান করতে হবে (সকল বিক্রয় প্রতিনিধি, মেডিকেল প্রতিনিধি, হাকিম, অফিস সহকারী, অফিস সহায়ক ব্যতিত)।

৪.২০১৯ সালের জানুয়ারী মাসের পর থেকে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের ও ধর্ম মন্ত্রনালয়ের সকল অযৌক্তিক ও অবৈধ নিয়েঅগ বাতিল করতে হবে (সকল বিক্রয় প্রতিনিধি, মেডিকেল প্রতিনিধি, হাকিম অফিস সহকারী, অফিস সহায়ক ব্যতিত)।

৫. সকল পদে কোন বস এবং সুপিরিয়র বাহির থেকে নিয়োগ দেওয়া যাবে না। যোগ্যতা ও মেধা অনুযায়ী ইনহাউজ প্রমোশন দিতে হবে। সাপ্তাহিক ছুটি কার্যকর করতে হবে এবং ঈদের ছুটি নুন্যতম ৬ দিন করতে হবে। (ঈদের ছুটি মার্কেট, শাখা, হেড অফিস, কারখানা সমান দিতে হবে, কোন বৈষম্য করা যাবে না।

৬. মার্কেটের বিগত ৫ বছরের সকল মেয়াদ উত্তীর্ণ ঔযধ পরিবর্তন করে দিতে হবে।
৭. আগামী জানুয়ারী ২০২৫ থেকে প্রতি মাসের মেয়াদ উত্তীর্ন ঔষধ প্রতি মাসে পরিবর্তন করে দিতে হবে। যে সকল শাখাতে পরিবেশক বাতিল করা হয়েছে, সেই সব শাখার মালামাল পরিবহন ব্যবস্থা করতে ‘হবে। অন্যথায় পরিবহন বাবদ বিল ৬% দিতে হবে।

৮. নতুন নিযোগপ্রাপ্তদের ৬ মাসের ভেতর স্কেলভূক্ত ও ১ বছরের মধ্যে চাকুরী স্থায়ী করতে হবে। মাঠ পর্যায়ে সকল লোকদেরকে বিনামূল্যে কোম্পানীর কাজের সুবিধার্থে মোটর সাইকেল প্রদান করতে হবে৷ এবং প্রতি মাসে মোটর সাইকেল মেইনটেনস বিল বাবদ প্রতি মাসে ৩,০০০/- প্রদান করতে হবে।

৯. সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদেরকে পূর্ণ স্কেল দিয়ে ভারমুক্ত করতে হবে।
১০. সকল ব্রাঞ্চ ইনচার্জ এবং ব্রাঞ্চ ম্যানেজারদের মার্কেটে সরাসরি বিক্রয় টার্গেট দেয়া যাবেনা। তারা পূর্বের ন্যায় (২০১৯ সালের ন্যায়) ব্রাঞ্চের সুপিরিয়র দায়িত্ব পালন করবেন।

১১. অফিস সহকারী এবং হাকিমদের ৮ ঘন্টার অতিরিক্ত ডিউটির পর ওভারটাইম বিল দিতে হবে।
১২. সকল স্টাফ ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা বিল প্রদান করতে হবে। টার্গেট ও সেলস অনুযায়ী স্যাম্পল ও বিক্রুয় উন্নয়ন সামগ্রী প্রদান করতে হবে ।
১৩. মার্কেট অনুযায়ী সেলস টার্গেট নির্ধারণ করতে হবে। ২০১৭ সালের আগের নিয়মে প্রতিবছর ৬টি বোনাস দিতে হবে। যে সকল ব্রাঞ্চে অফিস সহায়ক ব্রাঞ্চে একা সমস্ত দায়িত্ব পালন করেন (যে সকল ব্রাঞ্চে অফিস সহকারী নাই) তাদের প্রমোশন দিতে হবে। চাকুরীর নিশ্চয়তা দিতে হবে।
১৪. অপরাধ প্রমানিত না হলে চাকুরী থেকে অব্যহতি দেওয়া যাবে না। বিনাকারনে চাকুরী হতে অব্যহতি দিলে ৩ মাসের বেতন ও ভাতা সহ সকল প্রকার পাওনা ১ মাসের মধ্যে পরিশোধ করতে হবে। উক্ত দাবী আদায়ের ক্ষেত্রে যারা অগ্রনী ভূমিকা পালন করবে তাদের কোন প্রকার অজুহাত দেখিয়ে চাকুরীচ্যুত অথবা বদলী করা যাবে না।

একইসাথে ২০১৯ সালে হামদর্দ ল্যাবরেটরিজের (ওয়াকফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাকিম মো. ইউছুফ হারুণ ভূইয়াকে তলব করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা শাখা। তলবি নোটিশ হাকিম ইউছুফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাতের কথা উল্লেখ করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের তিন সদস্যের তদন্ত কমিটিতে ছিলেন আহ্বায়ক মু. আ. হামিদ জমাদ্দার, মোহাম্মদ মাহবুব আলম ও সহকারী ওয়াকফ প্রশাসক (উপসচিব) রায়হান কাওছার। অজানা কারণে এই প্রতিবেদন আজও প্রকাশ পায়নি। দুর্নীতি দমন কমিশনে দেয়া চিঠিও আমলে নেয়নি দুদক। এই বিষয়ে কথা বলতে চাইলে হাকিম ইউছুফ হারুন ভূইয়াকে পাওয়া যায়নি।

পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

সংগৃহীত ছবি

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে। দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। সরকার স্থিতিশীল আছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু অরাজকতা করতে পারে, তা দেখা হচ্ছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবি মেটাতে প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা করছে। প্রকৃত শ্রমিকদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের একটি ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

 

শীর্ষ সংবাদ:
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ