খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শিক্ষার্থীদের তোপের মুখে

শিক্ষার্থীদের থানা ঘেরাও, জ্ঞান হারালেন ওসি

এই ন্যাক্কারজনক অপমান আমি সইবো কীভাবে?’
অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১:২০ পূর্বাহ্ণ
শিক্ষার্থীদের থানা ঘেরাও, জ্ঞান হারালেন ওসি

শিক্ষার্থীদের থানা ঘেরাও, জ্ঞান হারালেন ওসি

শিক্ষার্থীদের তোপের মুখে থানায় জ্ঞান হারিয়ে পড়ে গেলেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি।

ঘটনার সূত্রপাত সোমবার (৯ সেপ্টেম্বর) এক মামলার তদন্ত নিয়ে। এদিন দুপুরে মামলাটির তদন্তে গিয়ে কয়েকজন শিক্ষার্থীর দ্বারা লাঞ্চিত হন চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুর সামাদ।

শহরের কোরালিয়ায় সেই ঘটনা কোনমতে নিয়ন্ত্রণে আনেন পুলিশ সদস্যরা। পরে মিছিলসহ থানায় প্রবেশ করে প্রায় অর্ধশত শিক্ষার্থী। থানায় ঢুকে এসআই সামাদকে বেধড়ক মারধর করতে শুরু করে শিক্ষার্থীরা।

সে সময় থানায় উপস্থিত অন্যান্য পুলিশ সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। এক পর্যায়ে শিক্ষার্থীদের তোপের মুখে জ্ঞান হারিয়ে পড়ে যান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এই প্রতিবেদককে এসব কথা জানান ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের ওয়াট স্টপ সেন্টারে ভর্তি থাকা আহত এসআই সামাদ।

তিনি বলেন, ‘ওরা আমার সন্তানের চেয়েও বয়সে ছোট। আমিতো থানায় অভিযোগের প্রেক্ষিতে তদন্তে গিয়েছিলাম। উভয় পক্ষ যেন এলাকায় আইন শৃঙ্খলার অবনতি না করে, সেজন্যই ঊর্দ্ধতনের নির্দেশে দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। আমার সাথে কেনো ওরা এমন আচরণ করলো বুঝতে পারছি না। এই ন্যাক্কারজনক অপমান আমি সইবো কীভাবে?’

চাঁদপুর সদর থানার পুলিশ সূত্র জানায়, কোড়ালিয়ার পাটোয়ারী স্কুল সংলগ্নের হারুন ছৈয়ালের স্ত্রী মাছুয়া বেগম (৪২) নামে এক নারী যৌন নিপীড়ন ও পথরোধ করে টানা হেঁচড়া করে আঘাত প্রদানসহ হুমকি ধামকির অভিযোগ আনেন একই এলাকার নয়ন বেপারী (৩০) ও ফয়সাল (৪৫) গংদের বিরুদ্ধে। সেই অভিযোগের প্রেক্ষিতেই সঙ্গীয় ফোর্সসহ তদন্তে যান এসআই সামাদ। আর এরপরই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে পুলিশ সদস্যের সাথে।

এদিকে হসপিটালে ভর্তি জ্ঞান হারানো চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন রনি বলেন, ‘মানুষ আইনের কাছে আসে বিচার চাইতে। আমরা যাব কোথায়? কতটা অসহায় অবস্থায় আমাদের পুলিশের! পুলিশ স্বাভাবিক আইনী কার্যক্রম পর্যন্ত করতে পারছে না! আমরা এর বিচার চাই।’

বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের একাংশ এসআই সামাদের কাছে লাঞ্ছিতের ঘটনায় ভুল হয়েছে জানিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। বিষয়টি নিয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীদের সাথে পুলিশের ঊর্দ্ধতনের কয়েকজন দফায় দফায় থানায় আলোচনা করছেন।

এদিকে, পুলিশ সদস্যদের শারিরীক অবস্থা প্রসঙ্গে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নার্স ফেরদৌসি জাহান লাভলী বলেন, ‘আমরা রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছি। চিকিৎসকরাও নিয়মিত তাদেরকে চেকআপসহ মনিটরিং করছেন।’

২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল বলেন, ‘টেনশন ও উচ্চ রক্তচাপের কারণে ওসি সাহেব দুর্বল হয়ে পড়েন। তার ডায়বেটিস সমস্যাও রয়েছে। মাথা ঘুরে থানায় পড়ে যাওয়ার পর স্ট্রোকের রোগী হিসেবেই তাকে দ্রুত হাসপাতালে আনা হয়। আমরা এখন পর্যন্ত উনাকে শারিরীক পর্যবেক্ষণে রেখেছি।’

পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

সংগৃহীত ছবি

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে। দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। সরকার স্থিতিশীল আছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু অরাজকতা করতে পারে, তা দেখা হচ্ছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবি মেটাতে প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা করছে। প্রকৃত শ্রমিকদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের একটি ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

 

শীর্ষ সংবাদ:
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ