খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আন্দোলন-সংগ্রামকে পুঁজি করে চাঁদাবাজি-টেন্ডারবাজি চলবে নাঃ হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ণ
আন্দোলন-সংগ্রামকে পুঁজি করে চাঁদাবাজি-টেন্ডারবাজি চলবে নাঃ হাসনাত আবদুল্লাহ

ছাত্রদের বিপ্লবকে পুঁজি করে অনেকে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করছে। এসব চলতে দেওয়া যাবে না বলে হুশিয়ার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

রোববার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। গণঅভ্যুত্থানের প্রেরণায় দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, মাঝখানে ঢাকার আন্দোলন থেমে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন চট্টগ্রাম থেকেই পুনরায় আন্দোলন বেগবান হয়েছে। চাটগাঁইয়া পোয়া মেডি পইল্লে লোয়া। সুতরাং চট্টগ্রামের ছেলেদের দমানো যাবে না। আমরা একসঙ্গে কাজ করব। আমরা সংকটকালীন সময়ে এক ছিলাম, এখনো আমাদের এক থাকতে হবে।

তিনি বলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন করতে কোনো সমন্বয়ক লাগেনি। এখনো কোনো সমন্বয়ক লাগবে না। চট্টগ্রামে এখন থেকে সবাই সমন্বয়ক এবং সবাই সহ-সমন্বয়ক।

হাসনাত আবদুল্লাহ বলেন, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বসে নেই। ফ্যাসিবাদের দোসররা আমাদের সাম্প্রদায়িক দাঙ্গার ভয় দেখিয়েছে। কিন্তু এটি সম্ভব হয়নি এবং সম্ভবও না। সরকার পতনের পর যখনই মন্দিরে হামলার আশঙ্কা তৈরি হয়েছিল। তখন মাদ্রাসা শিক্ষার্থীরা মন্দির পাহারা দিয়েছে। ফ্যাসিবাদের দোসররা নানাবেশে ফিরে আসতে চাচ্ছে। তবে আমাদের এক থাকতে হবে। আমরা বুলেটের ভয় করিনি। চট্টগ্রামে অনেকেই পুলিশ-ছাত্রলীগের গুলির সামনে বুক পেতে শহীদ হয়েছে। তারপরও মাথানত করেনি।

তিনি বলেন, পুলিশ ভাইদের বলছি আপনারা কাজে ফিরে আসুন। যারা দোষী তাদের বিরুদ্ধে শাস্তি হবে। সব পুলিশ ডিবি হারুন না। যারা ভালো পুলিশ, আমরা তাদেরকে সহযোগিতা করব।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার দুপুর থেকে লালদিঘী ময়দানে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। বিকেলে সাড়ে ৪টার দিকে মতবিনিময় সভা শুরু হয়। এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।

রোববার মতবিনিময় সভায় আসা শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রিদুয়ান জুলাই-আগস্টের উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করে বলেন, স্বৈরাচার পতনের একদিন আগে অর্থাৎ ৪ আগস্টও লালদিঘী এলাকায় আন্দোলন করেছি। ওইদিন ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের ওপর আক্রমণ করে। সেদিনের ভয়াবহতা আসলে অন্যরকম ছিল। তাদের অস্ত্রের মুখে আমাদের নিরস্ত্র সহপাঠীরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল।

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার।

এছাড়া, প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডোরিন পাওয়ার, ইন্ট্রাকো, এনভয় টেক্সটাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’