খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সাইফ পাওয়ারটেক-এডি পোর্টস গ্রুপের সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ণ
সাইফ পাওয়ারটেক-এডি পোর্টস গ্রুপের সমঝোতা চুক্তি

দেশের ইতিহাসে প্রথমবারের মত বিদেশি শিপিং ও লজিস্টিকস প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্বারক স্বাক্ষর করল সাইফ পাওয়ারটেক লিমিটেড। আরব আমিরাতের এডি পোর্টস গ্রুপের সঙ্গে এমওইউ স্বাক্ষর করেছে তারা। সাইফ পাওয়ারটেক প্রথম বাংলাদেশি কোম্পানি হিসেবে এই চুক্তি সম্পন্ন করল।

বাংলাদেশের তিনটি বন্দর যথাকমে চট্টগ্রাম, মংলা ও পানগাঁ’য় কন্টেইনার ডিপো এবং লজিস্টিক সুবিধার উন্নয়নে একসঙ্গে কাজ করতে এডি পোর্টস গ্রুপের সঙ্গে সাইফ পাওয়ারটেক লিমিটেড এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। সাইফ পাওয়ারটেক দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২০২২ সালের এপ্রিলে প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে বিদেশে শিপিং ও লজিস্টিকস খাতে ব্যবসা শুরু করতে সংযুক্ত আরব আমিরাতের সাফিন ফিডার কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সাইফ পাওয়ারটেক। এছাড়া চট্টগ্রাম বন্দরের প্রায় ৫৮ শতাংশ কনটেইনার হ্যান্ডেলিং করে দেশের একমাত্র টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক। কোম্পানিটি মোংলা ও পানগাঁও বন্দরেও কনটেইনার হ্যান্ডেলিং করে আসছে।

সমঝোতা স্মারকের শর্তাবলীর অধীনে, উভয় পক্ষ যৌথ কার্যক্রম পরিচালনার জন্য চট্টগ্রাম, মংলা ও পানগাঁ বন্দরে কন্টেইনার ডিপো এবং লজিস্টিক সুবিধাগুলির উন্নয়নে একসঙ্গে কাজ করবে।

উভয় পক্ষই দক্ষতা, অধ্যয়ন, কৌশল, প্রযুক্তিগত সহায়তা এবং যৌথ কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করবে।

এমওইউতে স্বাক্ষর করেন এডি পোর্টস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ জুমা আল শামিসি এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন।

বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড ।

এসময়ে ক্যাপ্টেন মোহাম্মদ জুমা আল শামিসি বলেন, এই সহযোগিতা বিশ্বব্যাপী নতুন বাণিজ্যের সুযোগ উন্মোচনে আমাদের চলমান প্রতিশ্রুতিকে তুলে ধরে। সাইফ পাওয়ারটেক লিমিটেডের সাথে কাজ করার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে বিশ্বমানের সেবা এবং অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের উপস্থিতি আরও বাড়িয়ে তুলবে, কারণ আমরা আমাদের বিজ্ঞ নেতৃত্বের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে বছরের পর বছর ধরে তৈরি ঘনিষ্ঠ সম্পর্কের বিকাশ অব্যাহত রেখেছি।

সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন বলেন, আজ আমাদের জন্য আরেকটি গর্বের দিন কারণ আমরা এডি পোর্টস গ্রুপের সাথে আমাদের চলমান অংশীদারিত্ব অব্যাহত রেখেছি, যা আমাদের বাংলাদেশে বড় প্রকল্পসমূহে একসঙ্গে কাজ করার সুযোগ সৃষ্টি করবে। এই সমঝোতা স্মারকটি সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং এডি পোর্টস গ্রুপের মধ্যে সম্পর্কের শক্তির আরেকটি সূচক এবং আমরা আগামী দিনগুলোতে একসঙ্গে আরও কাজ করার আশাবাদ ব্যক্ত করছি।

এডি পোর্টস গ্রুপের শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে প্রচুর অভিজ্ঞতা রয়েছে, তাই বাংলাদেশ এবং এর প্রতিবেশী দেশগুলিতে আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য তাদের সাথে যুথবদ্ধ হওয়া আমাদের জন্য খুবই অর্থবহ বলে তিনি উল্লেখ করেন।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন