খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ণ
বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা

বলিভিয়ার সামরিক বাহিনীর একটি অংশ বলিভিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়েছে। তবে লাতিন আমেরিকার এই দেশটিতে  সামরিক অভ্যুত্থানের চেষ্টা শেষপর্যন্ত ব্যর্থ হয়েছে। 

এছাড়া অভ্যুত্থানের চেষ্টায় জড়িত দেশটির সেনাবাহিনীর একজন জেনারেলকে গ্রেপ্তারও করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর বলিভিয়ার সশস্ত্র বাহিনী বুধবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্টের প্রাসাদ থেকে ফিরে এসেছে এবং পরে সেনাবাহিনীর একজন জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সরকারের বিরুদ্ধে ‘অভ্যুত্থান’ প্রচেষ্টার নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আর্স। একইসঙ্গে সংকটময় এই সময়ে আন্তর্জাতিক সমর্থনের আহ্বানও জানিয়েছেন তিনি।

এর আগে জেনারেল জুয়ান জোসে জুনিগার নেতৃত্বে সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিট  লা পাজ শহরের সেন্ট্রাল প্লাজা মুরিলো স্কোয়ারে জড়ো হয়। এখানেই প্রেসিডেন্ট প্রাসাদ এবং দেশটির কংগ্রেসের ভবন অবস্থিত।

রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী দেখেছেন, সামরিক বাহিনীর একটি সাঁজোয়া যান প্রেসিডেন্ট প্রাসাদের দরজায় ঢুকে যাচ্ছে এবং সৈন্যরা সেখানে ভিড় করছে।

প্রেসিডেন্ট আর্স তার প্রাসাদের ভেতর থেকে সেসময় বলেন, আজ দেশটি একটি অভ্যুত্থানের চেষ্টার মুখোমুখি হচ্ছে। আজ দেশটি আবারও এমন স্বার্থের মুখোমুখি হয়েছে যেটাতে বলিভিয়ার গণতন্ত্রকে ছোট করা হয়।

এসময় প্রাসাদের বাইরে সশস্ত্র সৈন্যরা অবস্থান করছিল। তিনি বলেন, ‘বলিভিয়ার জনগণকে আজ আহ্বান জানানো হয়েছে। গণতন্ত্রের পক্ষে অভ্যুত্থানের বিরুদ্ধে বলিভিয়ার জনগণকে সংগঠিত করা প্রয়োজন আমাদের।’

এর কয়েক ঘণ্টা পরে রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সৈন্যদের ওই স্কোয়ার থেকে সরে যেতে দেখে এবং পুলিশ ওই প্লাজার নিয়ন্ত্রণ নেয়। বলিভিয়ার কর্তৃপক্ষ পরে জেনারেল জুনিগাকে গ্রেপ্তার করে এবং তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

এরপর প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে জোসে উইলসন সানচেজকে সামরিক কমান্ডার হিসেবে শপথ পড়ান প্রেসিডেন্ট আর্স। পরে নতুন এই কমান্ডার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান।

সানচেজ বলেন, ‘আমি আদেশ দিচ্ছি, রাস্তায় জড়ো হওয়া সমস্ত সেনা তাদের ইউনিটে ফিরে যাবে। আমরা অনুরোধ করছি, আমাদের সৈন্যদের রক্ত ​​যেন না ঝরে।’

এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একইসঙ্গে শান্তি ও সংযমের আহ্বান জানিয়েছেও দেশটি।

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার

সংগৃহীত ছবি

বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যদিবসের শুরুতেই স্পিকার এ ঘোষণা দেন।

স্পিকার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। সেটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র পাওয়ার পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হবে। সে অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি মহান সংসদকে অবহিত করা হলো।’

ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষামন্ত্রী এবং কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য।  ১৯৪০ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুহাম্মদ ওসমান গণির সন্তান।

যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি বাকৃবিতে শিক্ষকতা এবং বিশ্বব্যাংকে উচ্চপদে কর্মরত ছিলেন। ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১-২০০৬ মেয়াদে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

শীর্ষ সংবাদ:
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী