রাতে ভারতের বিপক্ষে খেলবে আমেরিকা
বিশ্বকাপের ‘এ’ গ্রুপের তৃতীয় খেলায় আজ ভারতের মুখোমুখি হবে স্বাগতিক আমেরিকা। আজ বুধবার(১২ই জুন) রাত ৮টা ৩০ মিনিটে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৪ পয়েন্ট পেয়েছে তারা।
সুপার এইটের পথে এগিয়ে যাবার জন্য এ ম্যাচেও জয়ের জন্য মরিয়া দুই দল। তবে পাকিস্তানের কাছে যদি কানাডা হেরে যায়, তাহলে যুক্তরাষ্ট্র ও ভারত ম্যাচের জয়ী দলের সুপার এইট নিশ্চিত হয়ে যাবে। কানাডা জিতলে, গ্রুপের পরের ম্যাচগুলো জন্য অপেক্ষা করতে হবে, কারা সুপার এইটে খেলবে।
এদিকে, স্বাগতিক হিসেবে এবারের টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পায় যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলতে নেমেই বিশ্বকে চমকে দিয়েছে তারা। নিজেদের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে ৭ উইকেটে ম্যাচ জিতে যুক্তরাষ্ট্র। অন্যদিকে কানাডার পর শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হয় স্বাগতিক দলটি। উপমহাদেশের দলটির বিপক্ষে সুুপার ওভারে জয়ে বিশ্বকাপের প্রথম অঘটনের জন্ম দেয় স্বাগতিকরা।
এদিকে, এই প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্র। এ ম্যাচ নিয়ে বাড়তি উন্মাদনা কাজ করছে দু’দলের মধ্যে। যুক্তরাষ্ট্রের দলপতি প্যাটেল বলেন, ‘ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবো আমরা। বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় দল তারা। সবাই এ ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’






আপনার মতামত লিখুন