ঢাকায় দুটি বাসায় আনার হত্যার পরিকল্পনা হয়: ডিবি
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এমপি আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধার করেছে সেখানকার পুলিশ। কলকাতার নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনসের একটি ফ্ল্যাটে তাকে খুন করা হয়। আজ বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদ গোয়েন্দা কর্যালয়ে আনার হত্যাকাণ্ড নিয়ে এসব তথ্য দেন।
ডিবি প্রধান বলেন, ঢাকায় দুটি বাসায় বসে আনার হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। হত্যার জন্য তারা প্রথমে বাংলাদেশকে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেটা পারেননি। খুনিরা আগেই জানতেন এমপি আনার কলকাতায় যাবেন। তাই হত্যার নিরাপদ স্থান হিসেবে কলকাতাকে বেছে নেয়া।
ডিবি প্রধান বলেন, তারা এপ্রিল মাসের ৩০ তারিখ সেখানে চলে যায়। ১৩ তারিখ ২ টা ৫১ মিনিটে ৩০ মিনিটের মধ্যে হত্যাকাণ্ড সংঘটিত করে। হত্যা করে মরদেহ কয়েক টুকরো করে। দুইটা লাগেজে করে সেসব টুকরো নিয়ে যাওয়া হয়। সন্দেহ যেন কেউ না করে এর জন্য লাগেজে হলুদ ও মশলা ভরে নিয়ে যায় মরদেহের মধ্যে।






আপনার মতামত লিখুন