আজ পুঁজিবাজারে সূচকের পতনে চলছে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে আজ সূচকের পতনে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় ডিএসইতে ৫৬১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় বেড়েছে লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ মে) ডিএসই এসব তথ্য নিশ্চিত করেছে।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় ১৫ দশমিক ৩২ পয়েন্ট কমে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৬৮১ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০৪ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১ পয়েন্টে।






আপনার মতামত লিখুন