খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

তাপপ্রবাহে গলছে হিমালয়ের বরফ, সেই পানি আসছে তিস্তা নদীতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৭:৫৮ অপরাহ্ণ
তাপপ্রবাহে গলছে হিমালয়ের বরফ, সেই পানি আসছে তিস্তা নদীতে

ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে নেওয়ায় প্রতিবছর শুস্ক মৌসুমে তিস্তা নদীর পানি প্রবাহ দুইশত কিউসেকে এসে দাঁড়ায়। এতে করে কৃষকেরা বোরো মৌসুমে নির্ধারিত জমিতে ঠিকমতো সেচ দিতে না পারায় উৎপাদন খরচ বেড়ে যায়। তবে তীব্র তাপপ্রবাহে হিমালয় ও ভারতের সিকিম, গ্যাংটকসহ বিভিন্ন এলাকায় বরফ গলায় তিস্তা নদীতে পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহ ধরে ছয় থেকে সাত হাজার কিউসেক পানি ভারতের গজলডোবা ব্যারেজ দিয়ে বাংলাদেশ অংশের তিস্তা নদীতে প্রবেশ করায় সেচ ক্যানেগুলোতে পানির প্রবাহও বেড়েছে। এতে করে খরায় শুকিয়ে যাওয়া জমিতে কৃষকেরা সেচ দিতে পারছে।

রংপুর পানি উন্নয় বোর্ডের কর্মকর্তারা জানান, চলমান তাপপ্রবাহ তিস্তা সেচের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। দাবদাহে হিমালয় পর্বতসহ ভারতের সিকিম রাজ্যে বরফ গলতে শুরু করেছে। বরফগলা পানি ভারতের গজলডোবা দিয়ে তিস্তার বাংলাদেশ অংশে প্রবেশ করছে। এ ছাড়া পশ্চিমবঙ্গের বৃষ্টির পানিও আসছে তিস্তায়। ফলে এটা তিস্তার সেচ এলাকার কৃষকের জন্য আশীর্বাদে পরিণত হয়েছে। প্রতিবছর মার্চ-এপ্রিলে তিস্তায় পানি থাকে আড়াই থেকে ৩ হাজার কিউসেক। এবার পানি পাওয়া যাচ্ছে ৬ হাজার কিউসেকের ওপরে। তাই এবার তিস্তা সেচ এলাকায় পানির খুব একটা সংকট নেই।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর সেচ দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫ হাজার হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার পুরোটাই পূরণ হয়েছে। প্রকল্প এলাকায় সেচ দেওয়া এবং নদীর প্রবাহমাত্রা ঠিক রাখতে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি প্রবাহমাত্রা থাকা দরকার ১৫ হাজার কিউসেক। শুধু সেচ প্রকল্প এলাকায় প্রয়োজন প্রায় ১০ হাজার কিউসেক এবং নদীর অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজন ৬ হাজার কিউসেক পানি। কিন্তু শুকনো মৌসুমে তিস্তায় প্রয়োজনীয় পানি পাওয়া যায় না। শুষ্ক মৌসুমে বোরো চাষের সময় ব্যারাজ পয়েন্টে কয়েক বছর ধরে পাওয়া গেছে মাত্র ২-৩ হাজার কিউসেক পানি। ব্যারাজের ৪৪টি গেট বন্ধ রেখে সেচ প্রকল্পে পানি সরবরাহ করায় মূল নদীতে প্রবাহ বন্ধ থাকলেও সেচ ক্যানেলগুলো টইটম্বুর। যে পরিমাণ পানি তিস্তায় পাওয়া যাচ্ছে, তার সবটুকুই সেচ চাহিদা মেটানোর লক্ষ্যে তিস্তা ব্যারাজ প্রকল্পের সেচ খালের মাধ্যমে কৃষিজমিতে সরবরাহ করা হচ্ছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান জানান গত এক সপ্তাহ ধরে প্রতিদিন ৬ থেকে ৭ হাজার কিউসেক পানি ভারতের গজলডোবা দিয়ে তিস্তা নদীতে প্রবেশ করছে। এতে করে সেচে ক্যানেলগুলোতে আমরা পর্যাপ্ত পানি প্রবেশ করতে পারছি। প্রতিটি সেচ নালা পানিতে পূর্ণ হয়েছে। আশাকরি কৃষকেরা তাদের জমিতে পর্যাপ্ত সেচ দিতে পারবে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, গত মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেচ ক্যানেলের নালাগুলো প্রায় শুকè ছিলো। গত এক সপ্তাহ ধরে নদীতে পানির প্রবাহ বেঢ়েছে। সেচ নালাগুলো এখন পানিতে টইটুম্বুর। কৃষকেরা তাদের জমিতে পর্যাপ্ত সেচ দিতে পারছে। এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি। সেচের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা পূরণ হয়েছে।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন