খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শিক্ষক আন্দোলনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪, ১১:০০ পূর্বাহ্ণ
শিক্ষক আন্দোলনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

শিক্ষকদের আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বন্ধ থাকবে আবাসিক হলগুলো। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়ালি ৯৩তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বুধবারের (১ মে) মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, শিক্ষকদের দাবির ব্যাপারে একটি এবং গত রোববারের ঘটনা তদন্তে আরেকটি কমিটি গঠনের বিষয়ে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে।

কুবি উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈনের সঙ্গে শিক্ষকদের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। উপাচার্য লাঞ্ছিত, শিক্ষকদের দু’পক্ষে হাতাহাতি, থানায় অভিযোগ, মানববন্ধনসহ নানা কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা শঙ্কিত। আবদুল মঈনের অপসারণ না হওয়া পর্যন্ত মঙ্গলবার ক্যাম্পাসে মানববন্ধন করে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষকরা। এরপর রাতেই বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসে। এদিকে এরই মধ্যে নানা অভিযোগে গত আড়াই মাসে ১৯ জন প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পদত্যাগ করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক আবদুল মঈন ২০২২ সালের ৩১ জানুয়ারি কুবিতে যোগদান করেন। উপাচার্যের মেয়াদ শেষের অনেক আগেই তার অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষকদের একটি অংশ। গত রোববার (২৮ এপ্রিল) প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীর ধস্তাধস্তি ও হাতাহাতি হয়।

এ বিষয়ে জানতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর এবং রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্মকতাদের বার বার ফোন করা হলেও কেউই কল রিসিভ করেননি।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন