খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সিরাজগঞ্জে বৈধ কাগজপত্র না থাকায় ক্লিনিক সিলগালা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৭:৩৭ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে বৈধ কাগজপত্র না থাকায় ক্লিনিক সিলগালা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রানীরহাট বাজারে বৈধ কাগজপত্র না থাকায় নাজমা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত প্রতিষ্টানটি অবৈধভাবে পরিচালনা করে আসছিল দীর্ঘদিন ধরে। এ অভিযোগে সোমবার বিকেলের দিকে পাবনা জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশন (দুদক), উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার যৌথ অভিযানে বৈধ কাগজপত্র না থাকাসহ অনিয়মের অভিযোগে ওই প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। এ সময় দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর, মনোয়ার হোসেন, মোক্তার হোসেন, পঃ পঃ কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন ও ইউপি চেয়ারম্যান আব্দুল খালেকসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪ দশমিক ৩৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা মতিন স্পিনিং মিলসের শেয়ারদর কমেছে ৪ দশমিক ২৭ শতাংশ।

এছাড়া, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, নুরানি ডাইং, হামিদ ফেব্রিকস, আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, সাইহাম টেক্সটাইলস ও ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড দরপতনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল