খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ঈদের ছুটিতে বঙ্গবন্ধু টানেলে ৮১ লাখ টাকা টোল আদায়

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬:২২ পূর্বাহ্ণ
ঈদের ছুটিতে বঙ্গবন্ধু টানেলে ৮১ লাখ টাকা টোল আদায়

ঈদের ছুটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে টোল আদায় হয়েছে ৮০ লাখ ৯৭ হাজার ৭৫০ টাকা। যানবাহন চলাচল করেছে গত ৮ এপ্রিল রাত ১২টা থেকে ১৫ এপ্রিল ১২টা পর্যন্ত ৩৩ হাজার ৭৭৩টি। তবে এই যানবাহনের মধ্যে অধিকাংশই পর্যটকবাহী। পর্যটকবাহী এই গাড়িগুলো ঈদের দিন থেকে চলাচল করেছে।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা জানান, ঈদের আগে ও পরে এক সপ্তাহে টানেল দিয়ে যান চলাচল ও টোল আদায়ের তথ্য এটি। এদিকে ঈদযাত্রায় টানেল ব্যবহার নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন অনেক যাত্রী।

ঢাকা থেকে আসা বাসযাত্রী সাইফুল বলেন, কোন যানজট ছাড়াই চট্টগ্রামের এক প্রান্ত থেকে মাত্র তিন মিনিটে অন্য প্রান্তে চলে এসেছি, ঢাকা থেকে সাত ঘন্টার মধ্যে কক্সবাজার পৌঁছে যাব।

তবে অপর যাত্রী ইরফান রহমান জানান, টানেল হয়ে আনোয়ারা প্রান্তে এসে আবার পটিয়া সড়ক দিয়ে যেতে হয়, এতে ভোগান্তি বেশি। তাই আনোয়ারা থেকে বাঁশখালী-পেকুয়া হয়ে কক্সবাজারের সড়ক হলে ভোগান্তি ছাড়া দ্রুত সময়ে কক্সবাজার টেকনাফে পৌঁছানো সম্ভব হবে।

উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর উদ্বোধন হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ১০ হাজার ৩৭৪ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে এই টানেল উদ্বোধনের পর দৈনিক ১৭ হাজার ২৬০ এবং বছরে ৭৬ লাখ যানবাহন চলাচলের সংবাদ প্রচার করা হয়। এতে বছরে ০.১৬৬ শতাংশ প্রবৃদ্ধি বাড়াতেও সাহায্য করবে বলে সেতু মন্ত্রণালয় জানায়। তবে টানেলের আনোয়ারা প্রান্তে সড়কের কাজ সম্পন্ন না হওয়া এবং টানেল নিয়ে বিকল্প নতুন সড়ক না হওয়ায় যানবাহন চলাচল বাড়ছে না। এতে করে টানেলের কাঙ্খিত আয়ও পুরণ হচ্ছে না বলে জানা যায়।

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার।

এছাড়া, প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডোরিন পাওয়ার, ইন্ট্রাকো, এনভয় টেক্সটাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’