খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শেষ মূহুর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ১১:২১ পূর্বাহ্ণ
শেষ মূহুর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী

দরজায় কড়া নাড়ছে ঈদ। সামর্থ্য যাই থাকুক, স্বাদ সব মানুষের নতুন পোশাকের দিকে। তাই ঈদের আনন্দের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ নতুন জামা-কাপড় কিনতে নিউমার্কেট ও আশপাশের এলাকায় ঢল নেমেছে মানুষের।

হাজার-হাজার মানুষের ভিড় দেখে বোঝার উপায় নেই এখন মধ্যরাত। মার্কেট, শপিং সেন্টার, বিপণি বিতান থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত সব জায়গায় চলছে জমজমাট বেচাকেনা। মানুষের ভিড়ে পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক যানজটও।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত নিউমার্কেট, সায়েন্সল্যাব, এলিফ্যান্ট রোড, নীলক্ষেতসহ আশপাশের এলাকায় এমন চিত্র চোখে পড়েছে।

মিরপুর রোডের গোল্ডেন গেট শপিং সেন্টার, খান প্লাজা, কাদের অর্কেড, প্রিয়াঙ্গণ শপিং সেন্টার, বাইতুল মামুর জামে মসজিদ মার্কেট, বদরুদ্দোজা সুপার মার্কেট, নেহার ভবন, নুরজাহান সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, নূর ম্যানশন সুপার মার্কেট, নিউ সুপার মার্কেটসহ নিউমার্কেটের ভেতরে হাজার-হাজার মানুষের উপস্থিতি। মধ্যরাতেও চলছে সমান তালে বেচাকেনা। সব বয়সী মানুষজনই দোকানে-দোকানে ঘুরে পছন্দের জামা কাপড় কেনার চেষ্টা করছেন।

আর ক্রেতার এমন উপস্থিতিতে খুশি বিক্রেতারাও। তারা বলছেন, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে অন্যান্য বারের তুলনায় এবার বেচা-বিক্রি অনেক ভালো। অনেক বছর পরে এমন ভরপুর ক্রেতার দেখা তারা পেয়েছেন। আর ঈদের দিন যত এগিয়ে আসবে ক্রেতার পরিমাণ ততই বাড়বে।

বাইতুল মামুর জামে মসজিদ মার্কেটের পাঞ্জাবি ব্যবসায়ী লিটন বলেন, মানুষ দূর-দূরান্ত থেকে নিউমার্কেট এলাকায় আসে কম দামে ভালো জিনিস কেনার জন্য। এ বছর রোজার শুরু থেকেই ক্রেতার পরিমাণ অনেক ভালো। আমরাও ঈদকে কেন্দ্র করে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি। বিভিন্ন ধরনের পাঞ্জাবি আমার দোকানে রয়েছে। সব ধরনের মানুষজন যাতে কেনাকাটা করতে পারে সেজন্য আমরা কম দাম থেকে শুরু করে অনেক দামের পাঞ্জাবিও রেখেছি। সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে ৫ হাজার টাকা দামের পাঞ্জাবি আমার দোকানে রয়েছে। বিক্রি নিয়ে আমরা সন্তুষ্ট। আশা করি, সামনে দিনগুলোতে আরও ভালো বিক্রি হবে।

চন্দ্রিমা সুপার মার্কেটের শার্ট-প্যান্ট ব্যবসায়ী আবুল হাসান বলেন, যতটা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি ক্রেতার দেখা পাচ্ছি। সারাদিনে যতটা বেচা বিক্রি হয় তারচেয়েও বেশি বিক্রি হয় সন্ধ্যার পর। এখন তো দোকানের নির্দিষ্ট টাইম নেই। সকালে থেকে রাত পর্যন্ত যতক্ষণ ক্রেতা থাকে ততক্ষণ দোকান খোলা রাখা হয়।

অপরদিকে ক্রেতারা বলছেন, সারাদিন রোজা রেখে মার্কেট করতে আসলে ক্লান্ত হয়ে যেতে হয়। তাই ইফতার করে সন্ধ্যার পরই বাড়ি থেকে বের হন তারা। আর মধ্যরাত পেরিয়ে গেলেও মার্কেট বন্ধ না হওয়ায় কোন সমস্যায় পড়তে হয় না তাদের।

আশিয়া আক্তার নামে এক ক্রেতা বলেন, আমি যাত্রাবাড়ী থেকে এখানে শপিং করতে এসেছি। মার্কেটে আসা হয় এক জায়গায় অনেক ধরনের পণ্য পাওয়া যায় সেজন্য। এছাড়া এখানে দামাদামি করে কম দামে জিনিস কেনা যায়। সেজন্যই এখানে এসেছি।

 

তারেক হাওলাদার নামে আরেক ক্রেতা বলেন, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাব। তাই বাড়ির সবার জন্য কাপড় নিয়েছি। আসলে নিউমার্কেটে অপেক্ষাকৃত কম দামে কাপড় পাওয়া যায়। ধরেন মার্কেটে কাপড় না মিললে ফুটপাতেও পাওয়া যাচ্ছে। মধ্যবিত্ত ক্রেতাদের জন্য এটি বড় সাশ্রয়।

অপরদিকে মার্কেট করতে আসা মানুষের নিরাপত্তার স্বার্থে সরব অবস্থান দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। নিউমার্কেটের সামনে কন্ট্রোল রুম স্থাপন করেছে পুলিশ।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন