খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কমলনগরে ছাত্রলীগের কমিটিতে বিবাহিত ও অছাত্রের ভিড়

লক্ষ্মীপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ১১:১০ অপরাহ্ণ
কমলনগরে ছাত্রলীগের কমিটিতে বিবাহিত ও অছাত্রের ভিড়

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের পদ বানিজ্যে অতিষ্ঠ বিভিন্ন ইউনিয়নের তৃণমূলের নেতা কর্মীরা। টাকার বিনিময়ে ইউনিয়নগুলোতে দেওয়া হয়েছে কমিটি। যাতে স্থান পেয়েছে বিবাহিত, অছাত্র এবং চাঁদাবাজির সাথে জড়িত এমন ব্যক্তি। এছাড়া উপজেলা কমিটিতে রয়েছে ধর্ষণ মামলা ও হত্যা মামলার আসামী।

জানা যায়, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুব আলম শিপুলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের। ২০২২সালের ৭ডিসেম্বর ধর্ষনের অভিযোগে তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে পুলিশ।

অন্যদিকে গত বছরের মে মাসে স্থানীয় তোফায়েল হত্যা মামলায় কারাভোগ করেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
উপজেলা কমিটির বিরুদ্ধে নানান অভিযোগের ভিত্তিতে গত বছরের ৭ ফেব্রুয়ারী কমিটিটি স্থগিতও করেন জেলা ছাত্রলীগ। তবে তদবির করে আবারও পূনরায় কার্যক্রম শুরু করে তারা।

অভিযোগ রয়েছে উপজেলা কমিটির সভাপতি নুর উদ্দিন চৌধুরী রুবেল বিবাহিত। সে ২০২১ সালের আগষ্ট মাসে উপজেলার চর পাগলা গ্রামের ফিরোজ আলমের মেয়ে সুমাইয়া আক্তার সাথীকে কোর্ট এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন। এছাড়া কমিটির সহ-সভাপতি সোহেল উদ্দিন বিবাহিত, আরেক সহ সভাপতি মো. সোহেল একজন প্রবাস ফেরত। তিনি দীর্ঘ দিন দুবাই ছিলেন। কমিটির উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী। টাকার বিনিময়ে উপজেলা কমিটির বিভিন্ন পদের মালিক বনে গেছে এরা। ছাত্রলীগের সাথে সম্পৃক্ত নয় এমন অছাত্রও রয়েছে ছাত্রলীগের কমিটিতে। উপজেলা ছাত্রলীগের এমন কার্যক্রমে ক্ষুব্দ পদ বঞ্চিতরা।

নামপ্রকাশ না করার শর্তে কয়েকজন নেতাকর্মী বলেন, তৃণমূল নেতাকর্মীদের উপেক্ষিত করে অছাত্র, বিবাহিত ও অন্য রাজনীতির সাথে জড়িতদের দিয়ে করা হয়েছে ইউনিয়ন কমিটি গুলো। এরমধ্যে পাটোয়ারী হাট ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ হোসেন বিবাহিত। সে একটি কন্যা সন্তানের জনক। একই ইউনিয়নের দক্ষিণ ফলকন গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে লাইজু আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
চর কাদিরা ইউনিয়নের ১ম যুগ্ম আহবায়ক মো. জাহেদ মাহমুদ রাশেদও বিবহিত।

ইউনিয়ন কমিটিতে লাখ টাকা নিয়ে পদ দেন উপজেলা সভাপতি-সম্পাদক। অথচ পদ বঞ্চিত তৃনমূলের নেতাকর্মীরা। টাকার বিনিময়ে দেয়া পদে রয়েছে নদীতে মাছ শিকার করা জেলে ও ভিন্ন রাজনৈতিক সংগঠনে নেতা। উপজেলার চর ফলকন, পাটোয়ারী হাট, চর কাদিরা সহ বেশ কয়েকটি ইউনিয়নে এমনটি হয়েছে।
এদিকে জেলা ছাত্রলীগের কাছে এমন বিস্তর অভিযোগ যাওয়ায় সম্প্রতি দুটি ইউনিয়নের কার্যক্রম স্থগিত করেছে তারা।

পাটোয়ারী হাট ইউনিয়নের সভাপতি প্রার্থী শাহিন মাহমুদ বলেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদক দুজনই অছাত্র। তাদের মাঠ পর্যায়ে কোন অবদান নেই। টাকার বিনিময়ে তাদেরকে কমিটিতে রাখা হয়েছে।

ফলকন ইউনিয়ন ছাত্রলীগ নেতা রায়হান বিল্লাহ বলেন, ইউনিয়ন ছাত্রলীগের কমিটির সভাপতি বিবাহিত। এছাড়া সে সম্প্রতি একটি মেয়ে নিয়ে পালিয়ে গেছে। যাকে সাধারন সম্পাদক করা হয়েছে সে অষ্টম শ্রেণি পাশ। টাকা নিয়ে তাদের কমিটিতে রাখা হয়েছে। আমার কাছে টাকা চেয়েছে কিন্তু দিতে না পারায় আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক রাখা হয়েছে। অথচ আমি সভাপতি প্রার্থী ছিলাম।

অভিযোগের বিষয়ে কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন চৌধুরী রুবেল বলেন, আমার বিবাহের বিষয়টি মিথ্যা। এছাড়া অন্য অভিযোগ গুলোও সত্য নয়।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ অভিযোগ গুলো অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে এগুলো অপপ্রচার। টাকা নিয়ে কমিটির দেওয়ার বিষয়টি সঠিক নয়। এছাড়া যদি ইউনিয়ন কমিটিতে কেউ বিবাহিত বা অছাত্র হয়ে থাকে তাহলে প্রমান পেলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেবো।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, উপজেলা ছাত্রলীগের বিবাহিতের বিষয়টি আমরা নিশ্চিত না। তবে সহ-সভাপতি শিপুলের বিষয়টির জানার পর তাকে বহিষ্কার করা হয়েছে। সাধারণ সম্পাদকের বিষয়টি রাজনৈতিক মামলা। অচিরেই তা নিষ্পত্তি হয়ে যাবে। এছাড়া অন্য অভিযোগ গুলোর বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ নেই। অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার।

এছাড়া, প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডোরিন পাওয়ার, ইন্ট্রাকো, এনভয় টেক্সটাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’