খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

৩ হাজার ৫৯ কোটি টাকায় ৬৭৪টি ইউপি ভবন নির্মিত হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ণ
৩ হাজার ৫৯ কোটি টাকায় ৬৭৪টি ইউপি ভবন নির্মিত হবে

দেশের ৬২ জেলার ৩২২টি উপজেলার ৬৭৪টি ইউনিয়ন পরিষদের ভবন নতুনভাবে নির্মাণ করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিইডি)। এর আগে দুই ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্মাণ করেছে এলজিইডি। তৃতীয় ধাপে দেশের ৬৭৪টি ইউনিয়ন পরিষদ তৈরির একটি প্রকল্প হাতে নিয়েছে এলজিইডি। প্রকল্পটি বাস্তবায়ন হলে শহরের সুবিধাদি গ্রামে সম্প্রসারণ এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদি কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

একনেক শাখা সূত্রে জানা গেছে, ‘ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ (৩য় পর্যায়)’ প্রকল্পটি আগামী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করবে পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লি প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রকল্পটি একনেক সভায় উপস্থাপনের জন্য সুপারিশ করেছে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৫৯ কোটি টাকা। একনেক সভায় অনুমোদনের পর প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

প্রকল্পের যৌক্তিকতার বিষয়ে এলজিইডি জানায়, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ। স্থানীয় জনগণের উদ্ভূত সমস্যার সুষ্ঠু সমাধানসহ এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়ন, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ প্রতিষ্ঠানের সক্ষমতা, দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে সারা দেশের সব নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করতেই “ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ (৩য় পর্যায়)” প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে কৃষি, পানি সম্পদ ও পল্লি প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) একেএম ফজলুল হক জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং স্থানীয়ভাবে উদ্ভূত সমস্যাগুলোর সুষ্ঠু সমাধানসহ এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়ন, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে। ইউনিয়ন পর্যায়ে কার্যকরী স্থানীয় সরকার গঠন এবং একই ছাদের নিচে সরকারি সেবাসমূহ সম্প্রসারণ, শহরের সুবিধাদি গ্রামে সম্প্রসারণ, স্বল্প ও দীর্ঘ মেয়াদে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে।

তিনি জানান, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যেসব ইউনিয়ন পরিষদে কমপ্লেক্স ভবন নির্মাণ বাকি আছে, সেগুলোর সবগুলোয় ভবন নির্মাণ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, প্রকল্পটি টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এর অভীষ্ট নং- ১৬ এ ‘টেকসই উন্নয়নের জন্য সব স্তরে কার্যকর, জবাবদিহিতাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান বিনির্মাণ’ এবং অভীষ্ট নং-৮ এ ‘অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন’ এর সঙ্গেও সংগতিপূর্ণ। এইসব দিকে বিবেচনায় প্রকল্পটি একনেক সভায় অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন