খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চট্টগ্রাম ঘুরে গেলেন সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া

দিদারুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ
চট্টগ্রাম ঘুরে গেলেন সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া

চট্টগ্রাম ঘুরে গেলেন সুইডেনের রাজকুমারী ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। বাংলাদেশে চার দিনের সফরে এসে মঙ্গলবার (১৯ মার্চ) চট্টগ্রামে ইউএনডিপির বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। শুভেচ্ছাদূত হিসেবে তিনি এ সফরে আসেন। জলবায়ু অভিঘাতের ফলে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান পরিদর্শন এবং স্থানীয় সফল নারীদের সঙ্গে কথা বলেন রাজকুমারী।

এ সময় বিভিন্ন প্রকল্পের আওতাভুক্ত স্থানীয় সফল নারীরা তাদের সফলতার কথা বলেছেন। তাদের কথা শুনেন এবং উপকারভোগী নারীদের সফলতার প্রশংসা করেন প্রিন্সেস।

এছাড়া জলবায়ু অভিঘাতের ফলে বাস্তুচ্যুত জনগোষ্ঠীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন ভাগে প্রকল্পের মাধ্যমে অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যবসার জন্য ২২ জন, শিক্ষা অনুদানের জন্য ১৪ জন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে ১১ জন এবং পুষ্টি অনুদানে ১৩ জন উপকারভোগী রয়েছেন।

এ সময় রাজকুমারীর সঙ্গে উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, ইউএনডিপি’র আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপক যোগেশ প্রাধানং।

স্থানীয় সূত্র জানায়, জাতীয় নগর দারিদ্র‍্য হ্রাসকরণ কর্মসূচির আওতায় চট্টগ্রাম নগরীর দক্ষিণ জেলেপাড়া ওয়ার্ডে এলজিডি, যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) ও ইউএনডিপির অর্থায়নে এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সহায়তায় জলবায়ু সহিষ্ণু পৌর অবকাঠামো তহবিলের মাধ্যমে জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মিত হয়।

প্রকল্পের মধ্যে রয়েছে ১১৫ দশমিক ৮৫ মিটার রিটেইনিং ওয়াল, ১১৫ দশমিক ৮৫ মিটার ভরাট রাস্তা, ৪ দশমিক ৫৭ মিটার স্লুইসগেট, ১৫০টি বৃক্ষরোপণ, ৪৮ দশমিক ৭৮ মিটার ফুটপাত ও ৬ দশমিক ১০ মিটার সিঁড়ি নির্মাণ।

বিকালে প্রিন্সেস এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন পরিদর্শনে যান। সেখানে ইউএনডিপি কর্তৃক সমর্থিত শিক্ষার্থীদের ইনোভেটিভ ট্রেনিং কোর্সসহ বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। ইউনিভার্সিটিতে নিজের নামে নামকরণকৃত ‘ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া রুম উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,  ইউনিভার্সিটির ভিসি রুবানা হক এবং জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন