খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

‘সুশাসনের মাধ্যমে পুঁজিবাজারের সমস্যার সমাধান হবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৮:০১ অপরাহ্ণ
‘সুশাসনের মাধ্যমে পুঁজিবাজারের সমস্যার সমাধান হবে’

আগামীতে পুঁজিবাজারে সুশাসনের মাধ্যমে বিদ্যমান অবস্থার সমাধান আসবে। পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ‘‘।।

বুধবার (২০ মার্চ) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র সাথে পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজগুলোর সংগঠন ‘ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ (ডিবিএ) এর শীর্ষ কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বের বক্তব্যে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ এসব কথা বলেন।

এদিন রাজধানীর আগারগাঁওস্থ বিএসইসি ভবনে বিএসইসির কর্মকর্তারা এবং ডিবিএ’র প্রতিনিধিদের অংশগ্রহণে সভাটি সম্পন্ন হয়েছে।

সভায় দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচনা হয়। ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: সাইফুদ্দিন, পরিচালক সুমন দাস সভায় উপস্থিত ছিলেন।

এসময় বিএসইসি’র কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, দেশের পুঁজিবাজারের কল্যাণে বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো সহ সকলের সাথে সমন্বয় করে কাজ করছে বিএসইসি। পুঁজিবাজারে আরো গতিশীলতা আনতে বাজারে নতুন ভালো কোম্পানি তালিকাভুক্তকরণে জোর দিচ্ছে বিএসইসি। ইতোমধ্যে কমিশন বাজারে লিস্টেড প্রোডাক্ট বাড়ানোসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে একটি কমিটি গঠন করেছে।

তিনি বলেন, পুঁজিবাজারের উন্নয়নের পথে প্রতিবন্ধকতাগুলো হ্রাস করতে কমিশন বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে সংযোগ বৃদ্ধিসহ সমন্বিত উদ্যোগে কাজ করবে। আগামীতে সুশাসনের মাধ্যমে বিদ্যমান অবস্থার সমাধান আসবে এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার পর, পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদীভাবে গতিশীল করার জন্য বিএসইসি ও ডিবিএ’র প্রতিনিধিবৃন্দ দেশের পুঁজিবাজারের বিদ্যমান দৃর্বলতাগুলো অপসারণ করে যথাসম্ভব দ্রুত গতিতে এগিয়ে নেয়ার জন্য একসাথে কাজ করার বিষয়ে সম্মত হন।

এছাড়াও সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত কিছু নেতিবাচক খবর নিয়ে আলোচনা হয় এবং অনেক ক্ষেত্রেই সেসব খবরগুলো বাস্তবসম্মত নয় বলে উভয়পক্ষ একমত হন।

কমিশনের পক্ষ হতে সাধারণ বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়। বাজার তার নিজস্ব গতিতে চলমান রয়েছে এবং বাজারকে স্বাভাবিক রাখতে কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করা হয়।

এছাড়াও সভার আলোচনায় ব্রোকারেজ হাউসসমূহের শীর্ষ কর্মকর্তারা পুঁজিবাজারে বিনিয়োগকে উৎসাহিত করতে এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করে দেশের পুঁজিবাজারকে জনপ্রিয় করতে বিএসইসিকে প্রয়োজনীয় পদক্ষেপ ও কার্যক্রম গ্রহণের অনুরোধ জানান।

উপস্থিত ব্রোকারেজ হাউসসমূহের প্রতিনিধিরা দেশের বাজারকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে নিজেদের সর্বাত্বক চেষ্টা ও সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন