খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চাঁদপুরে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক 

রাফিউল হাসান হামজা, (চাঁদপুর) শাহরাস্তি প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ৬:০৬ অপরাহ্ণ
চাঁদপুরে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক 
চাঁদপুর জেলা শাহরাস্তি থানায় ৫০ পিস ইয়াবাসহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ জাকির হোসেন ভূইয়া শাহরাস্তি থানার শ্রীপুর সাকিনস্থ চাঁন মিয়া গাজী মিয়াজী বাড়ীর সামনে রাস্তার উপর হইতে সূচীপাড়া উত্তর ইউনিয়নের নবাবপুর গ্রামের মনির হোসেনের পুত্র আরমান হোসেনকে (২২) পঞ্চাশ পিস ইয়াবাসহ আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উল্লেখিত আসামী দীর্ঘদিন যাবত প্রশাসনের চক্ষু ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে যুব সামাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিলো। আসামী জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখাকালীন সময় শাহরাস্তি থানা তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি থানার মামলা নং-০৭, তারিখ-১৫/০৩/২০২৪ইং, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০ (ক) রুজু করা হইয়াছে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল

ওয়াটা কেমিক্যালস লিমিটেড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮১ শতাংশ।

এছাড়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ, নাভানা সিএনজি, অগ্রণী ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, রিপাবলিক ইন্স্যুরেন্স ও এসকে ট্রিমস দরবৃদ্ধির শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং