খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সিডিবিএল হেড কোয়ার্টারের নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ১০:০৪ অপরাহ্ণ
সিডিবিএল হেড কোয়ার্টারের নির্মাণ কাজের উদ্বোধন

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) হেড কোয়ার্টার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) ঢাকার শেরেবাংলা নগরে প্রশাসনিক এলাকায় ভবনটির নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ কবির হোসেন।

এ সময় সিডিবিএলের পরিচালনা পর্ষদ, সিডিবিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি), স্থাপত্য বিভাগ এবং অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

সেন্ট্রাল ডিপোজিটরি হেড কোয়ার্টার ভবনটি হবে একটি আধুনিক এবং পরিবেশ-বান্ধব কাঠামো যেখানে সিডিবিএলের কার্যক্রম, সেবা এবং সুবিধাগুলো থাকবে। ৮ তলা ভবনের মোট ফ্লোর এরিয়া হবে ৪৬ হাজার বর্গফুট এবং এতে প্রায় ১৫০ জন কর্মী থাকবে।

ভবনটিতে দুটি বেসমেন্ট, একটি মাল্টিপারপাস কনফারেন্স হল, অত্যাধুনিক ডেটাসেন্টার, একটি প্রশিক্ষণ কেন্দ্র, একটি লাইব্রেরিসহ মুজিব কর্নার এবং ছাদে একটি বাগান থাকবে। ২০২৫ সালের জুনের মধ্যে ভবনটি সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।

সেন্ট্রাল ডিপোজিটরি হেড কোয়ার্টার ভবনের নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানের সক্ষমতা‍, দক্ষতা এবং নিরাপত্তা বৃদ্ধি হবে।

সিডিবিএল চেয়ারম্যান শেখ কবির হোসেন এই প্রকল্পে সমর্থন ও সহযোগিতার জন্য সরকার, পিডব্লিডি, স্থাপত্য বিভাগসহ সমস্ত অংশীদার এবং সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি আশা প্রকাশ করেন, নতুন ভবনটি সিডিবিএল এবং পুঁজিবাজার তথা বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে অবদানের একটি যুগান্তকারী ঘটনা হবে।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন