খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আশ্রয়হীন গাজাবাসীর কেমন কাটবে রমজান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৩:০৮ অপরাহ্ণ
আশ্রয়হীন গাজাবাসীর কেমন কাটবে রমজান

যুগের পর যুগ ইসরাইলি আগ্রাসনের শিকার হলেও, এবারের মতো এমন রমজান এর আগে আসেনি ফিলিস্তিনিদের জীবনে। নেই মাথা গোঁজার ঠাঁই, সেহরি আর ইফতারে কী খাবেন সেটিও জানা নেই গাজাবাসীর। ইসরাইলিদের ছোড়া বুলেট-বোমাকে সঙ্গী করেই এবার সিয়াম সাধনা করতে হবে উপত্যকার বাসিন্দাদের।

রোববার এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এসব তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বর্বরতায় ধুলার সঙ্গে মিশে গেছে লাখ লাখ মানুষের বসতি। রেহাই পায়নি ধর্মীয় উপসানালয়ও। গাজার বেশিরভাগ মসজিদই এখন ধ্বংসস্তূপ। তবু থেমে নেই ইবাদত, সেই ধ্বংসস্তূপের পাশেই নামাজ আদায় করছেন ফিলিস্তিনিরা।

দরজায় কড়া নাড়ছে রমজান। পবিত্র এ মাসে সিয়াম সাধনায় কাটাতে যখন প্রস্তুতি নিচ্ছে মুসলিমবিশ্ব, তখন চরম অনিশ্চয়তায় প্রতিটি মুহূর্ত কাটছে ফিলিস্তিনিদের। ঘরবাড়ি হারিয়ে বাস্তুহারা হয়েছেন বহু আগেই। উপত্যকায় এখন খাবার আর পানির জন্য হাহাকার। না খেয়েই রোজা রাখতে হবে গাজাবাসীকে। তবু সৃষ্টিকর্তায় ইবাদত পালনে দৃঢ়প্রত্যয়ী তারা।

একজন গাজাবাসী জানান, আল্লাহর ঘরকে ধ্বংস হতে দেখার চেয়ে কষ্টের আর কী হতে পারে? আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম পথপ্রদর্শক।

কয়েক যুগ ধরেই, সন্ত্রাস নির্মূলের নামে ফিলিস্তিনিদের ওপর চলছে নির্মম নির্যাতন। তবু আগের বছরগুলোতে রমজান মাসে কিছুটা সংযত থাকতেন ইসরাইলি সেনারা। তবে এবার নেই সেই সম্ভাবনাও। পাঁচ মাস ধরেই লাগাতার আগ্রাসন তো চলছেই, বর্বরতা চালিয়ে যাওয়ার হুমকি-ধমকিও দিয়ে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

গাজায় আগ্রাসনের আঁচ লেগেছে পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে। এই অঞ্চলগুলোতেও ব্যাপক ধর-পাকড় হামলা চালাচ্ছে ইসরাইল। পবিত্র আল আকসা মসজিদে নামাজ আদায় নিয়েও রয়েছে শঙ্কা।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন