২ সন্তানকে নিয়ে বিষপান, না ফেরার দেশে গৃহ বধু
হাজীগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের হাজীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে দুই শিশুকে সঙ্গে নিয়ে কীটনাশক পান করেছেন অভিমানী এক মা। ওই বিষক্রিয়ায় মায়ের মৃত্যু হলেও এখনো বেঁচে আছে তাঁর দুই সন্তান। হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এ ঘটনায় বিষক্রিয়ায় আক্রান্ত শিশু দুটি চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন।
বিষক্রিয়ায় আক্রান্ত শিশু দুটি হচ্ছে তাবাচ্ছুম (৬) ও ফাতেহা (৪)। তাদের মায়ের নাম তানিয়া আক্তার (২৭)।
মৃতের স্বজন আসমা বেগম জানান, বছরখানেক আগে তানিয়া আক্তারের স্বামী কাউসার হোসেন মালয়েশিয়া যান। তার পর থেকে স্বামীর সঙ্গে তানিয়ার বিরোধ চলছিল।
এরই মধ্যে তানিয়া দুই শিশুসন্তান নিয়ে বিষপান করেন। রাতেই তাঁর মৃত্যু ঘটে।
আজ বুধবার দুপুর ৩টায় চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান জানান, ভর্তি শিশু দুটি এখন আশঙ্কামুক্ত। তাদের প্রতি বিশেষ নজর রাখা হয়েছে।
শিশু ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান জানান, আপাতত শঙ্কামুক্ত হলেও ৪৮ ঘণ্টা পর্যন্ত শিশুদের পর্যবেক্ষণে রাখতে হবে।






আপনার মতামত লিখুন