খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

তামাকের পরিবর্তে কৃষি ফসল চাষাবাদে আগ্রহী সাধারণ কৃষক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪৩ অপরাহ্ণ
তামাকের পরিবর্তে কৃষি ফসল চাষাবাদে আগ্রহী সাধারণ কৃষক

রংপুর অঞ্চলে তামাকের পরিবর্তে গম ও ভূট্টা চাষে ঝুঁকে পড়ছে কৃষকেরা। তারা জানিয়েছেন, তামাক চাষে স্বাস্থ্য ঝুকি থাকায় সেজন্য অন্যান্ন ফসল চাষ করছে তারা। ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবি) তামাক চাষে কৃষদের নিরুসাহিত করতে অন্যান্ন ফসলের চাষে স্বল্প সুদে ঋণ দিচ্ছে।

তামাক তাড়াও ভূট্টা ও গমের চাষ বাড়াও এই শ্লোগানকে সামনে রেখে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত (ইউসিবি) ব্যাংকের আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএসএ বেগম রোকেয়া মিলোনায়তনে এগ্রো-সিএসআর প্রকল্পের আওতায় কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্টিত হয়। এই প্রশিক্ষণে রংপুরের আট উপজেলার ২৫০ জন কৃষক অংশ গ্রহণ করে।

(ইউসিবি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদেরীর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্ণর আবু ফরাহ মো, নাসের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিকি (ইউসিবি) ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্যাংসহ সকল প্রতিষ্টানের মানুষ ও সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তিনি ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের গৃহিত উদ্যোগে সন্তষ প্রকাশ করেন। তিনি বলেন, তারা অত্যন্ত নিষ্টার সাথে কৃষি কমিউনিটির উন্নয়নে কাজ করে যা্েছন। আথিক খাতের অন্যান্ন প্রতিষ্টানের এমন উদ্যোগ গ্রহণে এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন।
তিনি বলেন, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের অংশিদারিত্ব মূলক উদ্যোগের মাধ্যমে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব।

বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, দেশের উন্নয় ও প্রবৃদ্ধিতে কৃষিখাতের উল্লেখযোগ্য অবদান রয়েছে। কৃষিখাতের কারিগর হচ্ছেন দেশের কৃষক ও কৃষি উদ্যোক্তরা।
পূর্ব হরিণচড়া এলাকার খামারী ফজলুর রহমান তার জমিতে আগে তামাক চাষ করতেন । এখন তিনি তামাকের চাষ কমিয়ে গম ও ভূট্টা চাষ করছেন। এসব ফসল উৎপাদনে তাকে সরার বীজ, জৈবসার, কিটনাষকসহ বিভিন্ন কৃষি উপকরণ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। তিনি জানান, আগামীতে তামককে একেবারেই বিতাড়িত করা হবে। তার মতো সেখানকার অনেকেই গম ও ভূট্টার চাষ করছেন।

সভাপতির বক্তব্যে (ইউসিবি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদেরী ভরসা নতুন জানালার প্রকল্পে রুপরেখা তুলে ধরেন। এর আগে গত ৯ ফেব্রুয়ারী লালমনিহাটের হরিণচড়া এলাকায় তামাকের পরিবর্তে একশ’ একর জমিতে গম ও ভট্টা চাষাবাদ প্রকল্প পরিদর্শণ করেন বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্ণর আবু ফরাহ মো, নাসের। সেখানে তিনি কৃষকের বিশ্রাম ছাউনি ও সোলার প্যানেলের মাধ্যমে সেচ প্রকল্পের উদ্ধোধন করেন। এরপর তিনি কৃষকদের মাঝে সার, ডিম ফুটানো মেশিন, ভট্টা মাড়াই মেশিনসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন