খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ফরিদগঞ্জে ফেনসিডিল গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

শিমুল হাছান
প্রকাশিত: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:২৩ অপরাহ্ণ
ফরিদগঞ্জে ফেনসিডিল গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

ফরিদগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ৩০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা এবং ২টি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে পাশে থানার উপপরিদর্শক এসআই মোঃ ইসমাইল হোসেন, এএসআই মোঃ সাদ্দাম হোসেন এবং মোঃ অলি উল্লাহসহ অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা এবং ২ টি মোটরসাইকেলসহ মাদক কারবারি আবদুল কাদের জিলানী (৩৫), মোঃ গিয়াস উদ্দিন (৪৩) ও মোঃ পারভেজ (৩৩)কে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি আবদুল কাদের জিলানী সদর মডেল দক্ষিণ থানার মোহাম্মদপুর ( উলুরচর) এলাকার মৃত আবিদ আলীর ছেলে ও মোঃ গিয়াস উদ্দিন একই উপজেলার একবালিয়া এলাকার আলী আকবরের ছেলে এবং মোঃ পারভেজ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার জগন্নাথপুর এলাকার (বাবা সাহেবের মাজারের পাশের) মৃত সেলিমের ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারিরা জানায়, তারা দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হইতে ফেনসিডিল এবং গাঁজা সংগ্রহ করে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ সময় অভিযান পরিচালনা করে ৩০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা এবং মাদক কাজে ব্যবহৃত ২ টি মোটরসাইকেলসহ তাদের আটক করে তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো জানান, আটককৃত এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার।

এছাড়া, প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডোরিন পাওয়ার, ইন্ট্রাকো, এনভয় টেক্সটাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’