জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন জসিম উদ্দিন শেখ
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন জসিম উদ্দিন শেখ। তিনি চান্দ্রা শিক্ষিত বেকার সমবায় সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সম্প্রতি জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদটি শূন্য হয়। এরপর কার্যনির্বাহী কমিটির সভায় জসিম উদ্দিন শেখকে সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি একপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
জসিম উদ্দিন শেখ একজন সফল সমবায়ী। তার নেতৃত্বাধীন চান্দ্রা বহুমুখী সমবায় সমিতি একাধিকবার জাতীয় পুরস্কার পেয়েছেন। শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে সনদ ও সম্মাননা গ্রহণ করেন।
জসিম উদ্দিন শেখের নেতৃত্বে জাতীয় সমবায় সমিতির কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন বর্তমান সভাপতি মহিউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট সবাই।
উল্লেখ, জসিম উদ্দিন শেখ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি সফল সমবায়ী হিসেবে সংগঠনগুলোর কাছে পরিচিত।






আপনার মতামত লিখুন